সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​প্রীতিময় গীতিময়

​প্রীতিময় গীতিময়

বিজ্ঞাপন
সকলেই একযোগে
বলি গলা খাঁকরে
পুরাতন ডাল ধরে
থাকব না আঁকড়ে

নতুনের সৌরভ
তরতাজা মায়া চাই
সুশোভিত তরুদের
পল্লবে ছায়া চাই

শুয়োরের ঘোঁৎ ঘোঁৎ
একদমই সাজে না
সেই হাসি দেখব না
যারা দাঁত মাজে না

শোষকের লাল চোখ
বুলেট আর গুলি না
অশ্লীল গালাগাল
এদেশের বুলি না

সুশীলের সুবচন
ধারণের গলা চাই
বই খাতা হাতে নিয়ে
শিশুদের চলা চাই

একে ধরো ওকে মারো
যাকে তাকে হামলা
চাই না তো ঠুকে দেয়া
পাইকারি মামলা

ধর্মের নামে যত
তৌহিদি জঙ্গি
অবসান চাই সব
অযাচিত ভঙ্গি

দেশব্যাপী হাঙ্গামা
মবাচার এড়িয়ে
দূষিত বাতাস ছেড়ে
যেতে চাই বেরিয়ে

নিতে চাই বিশুদ্ধ
নিঃশ্বাস প্রাণভরে
রুখে দাও দুরাচার
বুক টান টান করে

সুশাসন ন্যায়াচার
স্বদেশের নীতি হোক
প্রীতিময় গীতিময়
দেশজুড়ে প্রীতি হোক
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz