সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বহুদিন পর হেঁটে যাচ্ছি

​বহুদিন পর হেঁটে যাচ্ছি

বিজ্ঞাপন
১.
বহুদিন পর হেঁটে যাচ্ছি
ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে...
মনে পড়ে হারানো দিন
তরুণতম জীবনের সুনিপুণ কর্তব্যবোধ
কখনো
হেঁটে যাওয়া বাংলাবাজার
চৌরঙ্গীর কাকলেট, মেহেরবানের মিষ্টি
কাঠের পুলের বাকরখানি আর লালকুঠির চা
বিউটি বোর্ডিংয়ের মধ‍্যাহ্নভোজ সেরে
প্রতিদিনের আসা যাওয়া
জীবনের ঘাত-প্রতিঘাতের শিকার কতজন
বসন্তের ঋতুপর্ণ পেরিয়ে
কতবার এসেছে শোকাবহ ফেব্রুয়ারি
অগ্নিঝরা উত্তাল মার্চ
পাদপ্রদীপের আলোয় ভেসেছে
বুড়িগঙ্গার ঝলমলে ঢেউ
ঝড়-ঝাপটা সামলাতেই কেটে গেছে
জীবনের একান্টিকা।
তখনো প্রজাপতি বসত কৃষ্ণচূড়ায়
লাল গালিচায় বিছানো হতো গোলাপের পাপড়ি
ফুলেরা তাকাত আকাশের নরম আলোয়...
নির্বিরোধের অনুত্তাপে আনন্দের ঝলকানি
স্মৃতির ঢেউয়ের ভেতর আমি দেখি চুম্বনের বৃষ্টিপাত
এভাবেই দেখতে দেখতে
বাহুসঞ্চিত বিন্দুস্বরে কেটে গেছে অলসতা!
২.
বহুদিন পর হেঁটে চলা পুরান ঢাকার অলিগলি
রূপমহলে বেজে ওঠা
পুরোনো সিনেমার শেষ দৃশ্যের মতো
মলিনতার অশ্রুবিন্দুতে একাকার হয়ে ফিরে যাই
প্রাচীন কবিতার উপমায়
চোখের জলে স্পষ্ট ভেসে ওঠে-মাতৃত্বের স্বাদ
যদিও
মৃত্যুকে বিশ্বাসের প্রতীক হিসেবে
শেষমেশ ঘটে যাবে
রক্তমাখা বর্ণমালার বিদায়ের ঘণ্টাধ্বনি...
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz