সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​তোমাদের জন্য কবিতা

​তোমাদের জন্য কবিতা

বিজ্ঞাপন
তোমরা যারা ভাবো নিজেদের অত্যন্ত অসহায়
ভাবো ঘৃণিত লাঞ্ছিত আর্তমানবেতর প্রাণী বিশেষ।
হও নিরাশ, ভাঙো স্বপ্ন নির্বিবাদে দাঁড়াও বিপথে
বিবেকের বিরুদ্ধে দাঁড়িয়ে চরম মৃত্যুকে করো কামনা, তোমরা।
সেই তোমরা দেখো আমাকে।
আমি তোমাদের জন্য কবিতা নির্মাণ করি।

ভেবো না আমি একজন তৃপ্ত মানুষ।
সুখী একজন কবিতা লিখে নেশা করি।
দেখো আমি একজন দুর্ভাবনার, দুর্বিপাকের, দারিদ্র্যের
এবং নিষ্পেষণের কশাঘাতে জর্জরিত।
আমার সামগ্রিক ক্রিয়াকাণ্ডে
দুর্বিনীত পরাজিত সৈনিকের বৈশিষ্ট্য।

কেউ বলে আমি লম্পট, মেরুদণ্ডহীন, সমাজের পরজীবী।
কিন্তু আমি বলি সর্বোপরি আমি একজন মানুষ
কখনো দাঁড়াই এসে ফুটপাতে জনতার কাতারে।
মনে হয় তখন আমি সংসারে পোড়-খাওয়া জনতার একজন
যাদের নুন আনতে পান্তা ফুরায়, সেও হা-হুতাশের প্রতীক।
ঘরহীন ঘরে নির্বাসিত মরুতে মরি সবুজ শ্যামলিমা খুঁজে
কখনো ভাবি সেই সত্য সেই আলোর ও জীবনের পথ
আমার মতো জনারণ্যে কাতারে ছড়িয়ে আছে।

কিন্তু করি না তার সন্ধান। তাই পাই না পরিতৃপ্তময় জীবন
পাই না সেই জীবন-বারি। তাই বড্ড পিপাসিত আমি।
ঠিক তোমাদের মতোই।
তোমরা যারা ভাবো নিজেদের অত্যন্ত অসহায়-
তাকিয়ে দেখো, কান পেতে শোনো, উপলব্ধি করো।
সামনেই সেই সত্য-সেই আলো-সেই জীবনের পথ।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz