রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়।
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি পেট্রাপোল সীমান্ত ও সেখানকার ইমিগ্রেশন কেন্দ্র পরিদর্শন করেছে।
তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন। সিএনএন-নিউজ ১৮ ও নিউজ ১৮-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিনিধিদলটির আগরতলায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
এদিকে এ নিয়ে জল্পনার মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেছেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন। পেট্রাপোল সীমান্ত দিয়েই হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।’
ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের এই সফরের উদ্দেশ্য ভারত-বাংলাদেশ সীমান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। পাশাপাশি শেখ হাসিনা কোন বাস্তবসম্মত পথে বাংলাদেশে ফিরতে পারেন, তা পর্যালোচনা করাও তাদের সফরের লক্ষ্য।
জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
অন্যদিকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী চেয়েছিল ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসাথে বসতে। এর নেতৃত্বও দেবে তারা৷ কিন্তু এনসিপি আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে আলাদা সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপি সূত্র আরও জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। রাত সাড়ে ১০টার দিকে তারা দেওভোগ হাসেমবাগ এলাকায় তথ্য অনুসন্ধানে আসেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ারকে ধাওয়া করে।
পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, তখন আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশের একটি দল। ছায়েব আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, ছায়েব আলীকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে থানার অন্তত সাতজন পুলিশ সদস্য কমবেশি আহত হন।
আখাউড়া থানার ওসি মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আখাউড়া থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেফতারকৃত আসামি ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের আয়োজনে রোববার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠার রাজনীতি, পেট্রল বোমার রাজনীতি এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন তারা।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর কারও কথায় নাচবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না। সেই সময়ের মানুষকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা করা হলেও জনগণ শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বসে আপনারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম, খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাদের পরিবারের বুক খালি করেছেন। এখন নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।
শামা ওবায়েদ বলেন, বর্তমানে দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও আবার বাড়ছে। এসব অগ্রগতি আওয়ামী লীগের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।
গার্মেন্টস খাত নিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প। এ খাতে লাখো নারী শ্রমিক কাজ করে পরিবার চালান এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করেন। অথচ এ খাতকে অস্থিতিশীল ও ধ্বংস করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল, উন্নয়ন সহযোগী ও দেশের মানুষ এসব পরিস্থিতি বুঝতে পারছে। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাদের দাবিদাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, পোশাকশিল্পে অশান্তি সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রমাণ করে, তারা শুধু রাজনৈতিকভাবে পরাজিত নয়। দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থের বিরোধী। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণ আর অতীতের মতো কোনো রাজনৈতিক শক্তির কথায় পরিচালিত হবে না।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিববুর রহমান বাবুল তালুকদার প্রমুখ।
গত ২১ নভেম্বর শনিবার জ্যামাইকার এলহাম একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের তৃতীয় শাখা। এতে অংশ নেয় ৩০ জনের বেশি শিশু। তাদের সঙ্গে ছিলেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় কমিউনিটির নেতারা। স্কুলে যে গান ও কবিতা শিখছে, যে অক্ষরগুলো লিখতে শিখছে, সেগুলোই এদিন পরিবারের সামনে তুলে ধরল শিক্ষার্থীরা।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীরা বাংলা গান গায় ও কবিতা আবৃত্তি করে। গানের সুর আর আবৃত্তির ছন্দে বাংলা ভাষা চর্চার যে অভিজ্ঞতা হয়, চিত্রাঙ্কনের পর্বে শিশুরা নিজেদের প্রকাশের আরেকটি সুযোগ পায়। সেখানে তাদের আঁকার বিষয় ছিল প্রকৃতি ও থ্যাংকসগিভিং। একই অনুষ্ঠানে তাই শোনা গেল বাংলাদেশের জাতীয় সংগীত, আবার শিশুদের ছবিতে ধরা পড়ল যুক্তরাষ্ট্রের পরিচিত এই ছুটির দিনের নানা দৃশ্য।
বাংলা লেখার পর্বে ফিরে এল ঘরের কথা। পরিবারকে ঘিরে শিশুদের চেনা চারটি শব্দই ছিল অনুশীলনের বিষয়। মুখে ‘বাবা’ বা ‘মা’ বলা তাদের প্রতিদিনের অভ্যাস। সেই শব্দের অক্ষরগুলো চিনে কাগজে লেখা বাংলা শেখার আরেক ধাপ। অভিভাবকেরা এদিন কাছ থেকে দেখতে পেলেন, পরিচিত শব্দ দিয়েই কীভাবে শিশুরা বাংলা পড়া ও লেখার সঙ্গে পরিচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং কমিউনিটি নেতা নওশাদ হায়দার।
এলহাম একাডেমিতে পরিচালিত বাংলাদেশ সোসাইটির এই শাখায় শিশুরা বাংলা বলা ও লেখার পাশাপাশি কবিতা ও সংস্কৃতি চর্চার সুযোগ পায়। থ্যাংকসগিভিংয়ের আয়োজন সেই চর্চা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার উপলক্ষ হয়ে উঠেছিল। একটি কবিতা আবৃত্তি করে বা কয়েকটি পরিচিত শব্দ লিখে শিশুরা দেখাল, ক্লাসে শেখা বাংলা কীভাবে তাদের নিজেদের কথায়, গানে ও লেখায় জায়গা করে নিচ্ছে।
থ্যাংকসগিভিংয়ের এই আয়োজনে শিশুদের হাতে লেখা শব্দগুলোর বিষয় ছিল তাদের সবচেয়ে কাছের মানুষগুলো। যাঁদের তারা প্রতিদিন ‘বাবা’, ‘মা’, ‘ভাই’ কিংবা ‘বোন’ বলে ডাকে, তাঁদের সামনেই এদিন সেই ডাকগুলো বাংলা অক্ষরে লিখল তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ‘এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দ্রুত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। ওই সফরের সঙ্গে চীন সফরও যুক্ত করেছিলেন তিনি। ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকার গঠনের পর গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও দুই নেতা গুরুত্ব দিয়েছেন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে এ সফরে।
এ ছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার অ্যাজেন্ডায় থাকার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা, তিন নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। জাপানেই তাকে দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
১৯৫২ সালে ঢাকায় মঞ্জুরুল হকের জন্ম। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১৮ বছর, ছিলেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। সেই সময় একটি স্বাধীনভাবে প্রকাশিত নিউজলেটারের মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। একই বছর গেরিলা দলের সদস্য হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধেও।
স্বাধীনতা লাভের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকেও দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি নেন।
১৯৮০-এর দশকের গোড়ার দিকে ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রে (ইউএনআইসি) কাজের মধ্য দিয়ে তার পেশাগত জীবন শুরু হয়। ১৯৯০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বেতার অনুষ্ঠানে প্রযোজক হিসেবে কাজ করতে লন্ডনে যান। পরে ১৯৯৪ সাল থেকে স্থায়ীভাবে জাপানে বসবাস শুরু করেন।
দীর্ঘদিন দৈনিক প্রথম আলোর টোকিও প্রতিনিধি ও পূর্ব এশিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন মঞ্জুরুল হক। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের বেতার সম্প্রচারের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। এ ছাড়া ইংরেজি সাময়িকী ঢাকা কুরিয়ারেও নিয়মিত কলাম লিখেছেন। ২০২১ সাল থেকে জাপানের শীর্ষস্থানীয় দৈনিক মায়ানিচি শিম্বুনেও কলাম লিখছিলেন তিনি।
টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজসহ দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।
২০২৫ সালে জাপানে কর্মরত বিদেশি সাংবাদিকদের মধ্যে প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা লাভ করেন মঞ্জুরুল হক। জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
মঞ্জুরুল হকের বাংলায় প্রকাশিত গ্রন্থের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রবন্ধ, আত্মজীবনীমূলক রচনা এবং সাহিত্য অনুবাদ উল্লেখযোগ্য। তার বইয়ের মধ্যে রয়েছে ‘রবীন্দ্রনাথের জাপান’, ‘জাপানে রবীন্দ্রনাথ’, ‘হিরোশিমা নাগাসাকির কথা’, ‘আমার জাপান জীবনের স্মৃতি’, ‘গিয়োম আপোলিনেরের কবিতা : অশ্রুভেজা চোখে করাঘাত’ (যৌথ) এবং ‘চে: বন্দুকের পাশে কবিতা’ (যৌথ)। তার মুক্তিযুদ্ধ ও স্মৃতিচারণাবিষয়ক দুই খণ্ডের বই ‘আ স্টোরি অব মাই টাইম’ এবং ‘আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অব ডিসপেয়ার’।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্তের সংলগ্ন এলাকাগুলোয় বিশেষ সতর্কতা বাড়ানো হয়।
অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাহিনী সূত্রে জানা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ পারাপার বন্ধ করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সীমান্তে দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অবৈধ পারাপার বন্ধ করা এবং দেশের স্বার্থরক্ষায় বিজিবির এ সতর্কতামূলক টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
গতকাল শনিবার প্রকাশিত এবং আজ রোববার হালনাগাদ করা ওই প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ অস্থির হয়ে উঠেছে। এতে হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য ও সমর্থকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং একটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় একজন বাস সহকারী নিহত হয়েছেন। একই সময়ের সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় রাজনৈতিক কর্মী এবং একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর বিষয়টি পৃথক প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন হামলা চালিয়েছে।
হাসিনার জন্মস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জে সহিংসতা বিশেষভাবে তীব্র হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে, সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। জেলার অস্থিরতার মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটে। শুক্রবার সকালে খুলে দেওয়ার আগে সড়কটি টানা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে।
২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে চালানো অভিযান-সংক্রান্ত বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ রায় দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
এদিকে চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে তারেক রহমান মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে।
বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, মানুষের জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার।
সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো সংলাপ হলে তাতে গণভোটের রায়ের প্রতিফলন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশি শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনার উদ্বোধন করেন মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানায় সংগঠনটি । একই সময়ে ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
বিজিএমইএ জানিয়েছে, সরাসরি ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। রফতানি আদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং ক্ষেত্রবিশেষে সরাসরি অর্ডার বাতিলের মতো চাপ সামলাতে হচ্ছে।
আরও বলা হয়, চলমান অস্থিরতার কারণে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম চাপে পড়েছে। এর প্রভাব পড়ছে কারখানার কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং সামগ্রিক রফতানি বাণিজ্যে।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা সবার আগে এনসিপিই বলে এসেছে। এখন সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে এবং এনসিপিকেও সেই আহ্বান জানিয়েছে। সংকটের সময়ে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দেবে এনসিপি।
তবে, জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গণভোটের গণরায় না মেনে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে ঐকমত্য প্রয়োজন। শেখ হাসিনার রায় কার্যকরের বিষয়ে বিএনপি একমত হলে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে। এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি দ্রুত ভেঙে দেওয়া এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ, গণহত্যার রায় এবং গঙ্গা চুক্তির মতো বিষয়কে সামনে রেখে তারা জাতীয় ঐক্য গড়ে তুলতে চান।
এসময় তিনি যুক্তরাজ্যে হামলার ঘটনা উল্লেখ্য করে বলেন, পতিত ফ্যাসিস্টরা সেই অনুষ্ঠানে আমাকে হত্যার উদ্দেশে আক্রমণ চালায়। যুক্তরাজ্যের ইতিহাসে এটা নজিরবিহীন। অনলাইন মিটিং এ তারা বলেছে, নাহিদ ইসলামের উপর হামলার উদ্দেশ্য তাকে মেরে ফেলা। প্রবাসীরা আমাদের নিরাপত্তা ঢাল হয়ে ছিল।
তিনি বলেন, সারা দেশে তারা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে। দেশে এবং বিদেশে তারা একই ধরনের চেষ্টা করছে। যুক্তরাজ্য সরকারকে জানিয়েছি। তারা বলেছেন ব্যবস্থা নেবেন।
টেলিভিশন সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর তথ্য অনুযায়ী, টানা দ্বিতীয় রোববারে আলোচনার জন্য আইজেনকটের 'ইয়াশার' পার্টি এবং নেতানিয়াহুর 'লিকুদ' পার্টির প্রতিনিধিদল স্থানীয় সময় দুপুর ১টায় (জিএমটি ১১টা) তেল আবিবের কাছে হার্জলিয়ার একটি হোটেলে এই বৈঠক শুরু হয়েছে।
গত অক্টোবরের নির্বাচনে কোনো শিবিরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর, সাবেক সেনাপ্রধান আইজেনকটের হাতে সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে; তবে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সাথে জোট, আরব দলগুলোর সাথে সমঝোতা, নাকি লিকুদ পার্টির সাথে জাতীয় ঐক্যের সরকার—কোন পথে জোট গঠন করা হবে, তা নিয়ে আইজেনকটের শিবির এখনো বিভক্ত হয়ে আছে।
শনিবার ইয়াশার পার্টি আলোচনা পুনরায় শুরু করার বিষয়টিকে ‘সম্ভাব্য সরকার গঠনের প্রতি একটি প্রকৃত অঙ্গীকার’ হিসেবে উপস্থাপন করে জানিয়েছে যে, আইজেনকট তাঁর প্রতিনিধিদের সব ধরনের বিকল্প খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
তবে নেতানিয়াহু সমর্থিত একটি ঐক্যের সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে লিকুদ পার্টি তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে। অন্যান্য শর্তের পাশাপাশি দলটি দাবি করেছে যে, বিদায়ী প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারকে লক্ষ্য করে চলা সব ব্যক্তিগত আক্রমণ এবং বিদ্বেষমূলক উসকানি বন্ধ করতে হবে।
এছাড়া আরব দলগুলোর অংশগ্রহণ ছাড়াই ইহুদি জনগণের জাতি-রাষ্ট্র হিসেবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে সমর্থনকারী সব দলকে একত্রিত করার আহ্বান জানিয়েছে লিকুদ পার্টি।
প্রত্যাখ্যান
নেতানিয়াহু এবং তাঁর মিত্ররা নিয়মিতভাবে আরব দলগুলোকে লক্ষ্যবস্তু করে থাকেন; এই দলগুলো আইনসভায় রেকর্ড ১৯টি আসন অর্জন করেছে এবং তারা নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধী।
লিকুদ পার্টি বেশ কয়েকটি প্রধান নীতিগত অবস্থানের বিষয়েও ঐকমত্য দাবি করছে; বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রত্যাখ্যান করা, সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার ভূখণ্ডগুলোর ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু—অতি-গোঁড়া ইহুদিদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়ে সমঝোতায় পৌঁছানো।
এই দুই নেতার মধ্যে ‘পর্যায়ক্রমে’ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভিত্তিতে একটি ঐক্যের সরকার গঠিত হতে পারে, যেখানে প্রত্যেকে পালাক্রমে নির্বাহী বিভাগের নেতৃত্ব দেবেন—যা ইসরায়েলে আগেও চর্চা করা হয়েছে।
তা সত্ত্বেও, আইজেনকট নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তার মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও শনিবার পুনরায় জানিয়েছেন যে, তিনি কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার জোটের সাথে সরকারে যোগ দেবেন না।
শুক্রবার আইজেনকট সতর্ক করে বলেন যে, তিনি এই আলোচনাকে দীর্ঘায়িত হতে দেবেন না এবং তিনি পার্লামেন্টে একটি ‘জরুরি জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব পেশ করতে প্রস্তুত রয়েছেন।
আইজেনকট সরকার গঠনের এই প্রক্রিয়া স্পষ্ট না করলেও তাঁর বক্তব্য থেকে দুই ধাপের একটি পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়- প্রথমে মূল বিরোধী দলগুলোর সমন্বয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন করা এবং পরবর্তীতে সেটিকে সম্প্রসারিত করা।
প্রতিনিধি দলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও মিসেস রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে এনএসইউর প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধি দল জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, অ্যাকাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে পূর্বাচলে এনএসইউর নতুন ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজ সম্পর্কেও অবহিত করেন। প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মিত এই ক্যাম্পাসের অগ্রগতি এবং নতুন ক্যাম্পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও গবেষণা অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথাও তারা তুলে ধরেন।
বিশেষভাবে প্রতিনিধি দল উল্লেখ করেন, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।
সাক্ষাৎকালে এনএসইউর-এর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বাজারটির মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের দুই শেয়ারবাজারেই মূল্যসূচক বাড়ল। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
রোববার (২২ নভেম্বর) ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। ফলে শুরুতেই মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত ছিল। বরং শেষ দিকে দাম বাড়ার গতি আরও বাড়ে। এতে সবকটি মূল্যসূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়।
দিন শেষে ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে, বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৪৬টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। এছাড়া পাঁচটি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে উঠেছে।
সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এদিন বাজারটিতে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।
এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর এদিনই সর্বোচ্চ লেনদেনের দেখা মিলেছে।
ডিএসইর লেনদেনে সবচেয়ে বড় অবদান রেখেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। আর ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।
অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে ২০ কোটি ৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
নতুন গবেষণা যা বলছে
২০২৬ সালের সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত হয় গবেষণাটি। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষকেরা এতে ৪২ থেকে ৬০ বছর বয়সী ২ হাজার ৫৪৬ জন পুরুষের খাদ্যাভ্যাস ও হরমোনের মাত্রা বিশ্লেষণ করেন। অংশগ্রহণকারীদের চার দিনের খাদ্যতালিকা পর্যালোচনা করে তারা কোন উৎস থেকে কতটা প্রোটিন গ্রহণ করছেন, তা হিসাব করেন। পাশাপাশি রক্ত পরীক্ষার মাধ্যমে তাদের টেস্টোস্টেরন ও সেক্স হরমোন-বাইন্ডিং গ্লোবুলিন (এসএইচবিজি) হরমোনের মাত্রা পরিমাপ করা হয়।
গবেষণায় দেখা যায়, যেসব পুরুষ সবচেয়ে বেশি প্রাণিজ প্রোটিন গ্রহণ করেছেন, তাদের টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম প্রাণিজ প্রোটিন গ্রহণকরীদের তুলনায় গড়ে ১ দশমিক ২ ন্যানোমোল/লিটার কম। অন্যদিকে উদ্ভিজ্জ প্রোটিন বেশি গ্রহণকারীদের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। তাদের টেস্টোস্টেরনের মাত্রা কম উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণকারীদের তুলনায় গড়ে।
১ দশমিক ১ ন্যানোমোল/লিটার বেশি। গবেষণায় দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গেও টেস্টোস্টেরন ও এসএইচবিজি হরমোনের কম মাত্রার সম্পর্ক পাওয়া গেছে। তবে মাংস থেকে পাওয়া প্রোটিনের ক্ষেত্রে টেস্টোস্টেরনের সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
তাহলে কি দুধ পান করলে টেস্টোস্টেরন কমে যায়?
গবেষণার ফলাফল এমন প্রশ্ন তৈরি করলেও বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ, গবেষকেরা কাউকে নির্দিষ্ট পরিমাণ দুধ পান করিয়ে তার হরমোনের পরিবর্তন পরীক্ষা করেননি। বরং অংশগ্রহণকারীদের আগে থেকেই থাকা খাদ্যাভ্যাস এবং রক্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন। অর্থাৎ, দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গে টেস্টোস্টেরনের কম মাত্রার একটি সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু দুধ পান করাই যে হরমোন কমে যাওয়ার কারণ, তা প্রমাণিত হয়নি।
এ ছাড়া গবেষণাটি করা হয়েছে ফিনল্যান্ডের ৪২ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের নিয়ে। ফলে এর ফলাফল সব বয়সী পুরুষ কিংবা বিশ্বের অন্যান্য দেশের মানুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে, এমনটা নিশ্চিত করে বলা যায় না।
পুরুষদের কি দুধ পান বন্ধ করা উচিত?
শুধু এই গবেষণার ফলাফলের ভিত্তিতে দুধ পান বন্ধ করার প্রয়োজন নেই। দুধ প্রোটিন, ক্যালসিয়ামসহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস। হাড় ও পেশির সুস্থতা বজায় রাখতেও এসব পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, টেস্টোস্টেরনের মাত্রা শুধু খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে না। ঘুমের অভাব, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা এবং কিছু শারীরিক সমস্যাও এই হরমোনের মাত্রায় প্রভাব ফেলতে পারে।
পুরুষদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভব করা কিংবা পেশির শক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। প্রয়োজন হলে রক্ত পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা যাচাই করা যায়।
গবেষণা যা জানা গেল
নতুন এই গবেষণা পুরুষের হরমোনের ওপর বিভিন্ন ধরনের প্রোটিনের সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন প্রশ্ন সামনে এনেছে। এতে দুগ্ধজাত প্রোটিনের সঙ্গে টেস্টোস্টেরনের কম মাত্রার সম্পর্ক পাওয়া গেলেও দুধ পান করলে পুরুষের টেস্টোস্টেরন কমে যায়, এমন প্রমাণ মেলেনি। তাই শুধু টেস্টোস্টেরন কমে যাওয়ার আশঙ্কায় খাদ্যতালিকা থেকে দুধ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারা দেশে চলমান সহিংসতা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি নিয়ে গাজী তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তদন্ত দেশব্যাপী হবে। এ জন্য তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগতে পারে।
প্রসিকিউটর তামিম বলেন, ‘এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায় দেখা গেছে। সেখানে আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। ওই চার্জে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তা বিচার করা হয়। ওই আসামিদের দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। চার্জ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তিও দিয়েছেন। ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন বলে আমরা মনে করি। অতএব দেশব্যাপী বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে হয়েছে।’
সেই সময় বলেছিলেন— এই প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম কাজ নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।
যদিও এ মুহূর্তে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন বুবলী। গত ১১ মে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে তার উপস্থিতিও চোখে পড়ছে না। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায়  অভিনয় করলেও প্রচারে দেখা যায়নি এই অভিনেত্রীকে।
তবে শবনম বুবলীর অভিনয়ে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে বুবলীর অংশের শুটিং শুরু হবে। এর পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনা চলছে বলে জানা গেছে।
সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় উপস্থিতি তার জনসমক্ষে ফেরার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছে। তবে নিয়মিত অভিনয়ে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগী এ অভিনেত্রী।
স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী  ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে প্রদর্শিত হবে এ সিনেমাটি।
প্রযোজক হিসেবে প্রথম কাজের স্বীকৃতি পেতে আশাবাদী শবনম বুবলী। প্রতিষ্ঠানটির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার কথা বলেন তিনি।
এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন। রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে ৯ জন মারা গেছে।
তাদের মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জন মারা গিয়েছিল।
সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো এক হাজার ২৪৭ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন।
নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। অন্যদিকে, নিশ্চিত হামেও সবচেয়ে বেশি ৬৮ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।
সেই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্য ও প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মারজিনা রায়হান মদিনা।
এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ যে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয় তারা হলেন—ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক এসপি আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ওসি মো. শাহজামান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান জিএস মিজান ও শরীফ আশরাফুল আলম বাবুল।
২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন।
ইয়ামিনের নিথর দেহ পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
২২ নভেম্বর (রোববার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বক্তব্যে রিজভী বলেন, দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যারা পালিয়ে আছেন, সেখান থেকে এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালানো হচ্ছে। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখনো সেই একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, তার সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে। এসব ঘটনার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।
তবে বর্তমান সরকারের সামগ্রিক পদক্ষেপের প্রশংসা করে রিজভী বলেন, এত কিছুর পরও বর্তমান সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।
বিগত শাসনামলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আগে হলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাত ঘটানো হতো, কিন্তু বর্তমান সরকার মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল।
তিনি উল্লেখ করেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে যাওয়ায় তার বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
প্রকাশিত গ্রন্থটির বিষয়ে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবকাল থেকে শুরু করে শাহাদাত বরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তার সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার নানা দিক এই বইয়ে তুলে ধরা হয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী হিসেবে অধ্যাপক হীরা সোবাহান পুরনো পত্রিকার কাটিং, তথ্য ও পরিসংখ্যান যুক্ত করে যে গবেষণাধর্মী কাজ করেছেন, তা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া বিগত সংকটময় সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ঢাকায় এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় অধ্যাপক হীরা সোবাহানের সাহসের প্রশংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
এ লক্ষ্যে আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
আজ রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় স্থানীয় কারখানার কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পর তারা মহাসড়ক ছেড়ে রাস্তার পাশ দিয়ে মিছিল করতে থাকে।
এ ছাড়াও সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে হাতে লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন।
এ সময় পাঁচ মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যায়। এ সময় আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে। শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজারে অবস্থান নেয়। পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে আনসার রোডের পশ্চিম দিকে পাঠিয়ে দিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পরে তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) নিজেদের মাঠ নিউ স্টেডিয়ামে সেরা তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথম লড়াইয়ে শুরু থেকেই কলম্বাস ক্রুর কাছে কার্যত অসহায় হয়ে পরে ইন্টার মায়ামি। ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। এরপর ৩৬ মিনিটে মায়ামির ডিফেন্ডার গঞ্জালো লুজান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় স্বাগতিকরা।
দশজনের দল নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি মেসির দল। ম্যাচের ৫২ ও ৫৮ মিনিটে আরও দুটি গোল হজম করে মায়ামি। নিজের জোড়া গোলে দলের ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করেন তাপিয়া।
তবে ম্যাচের সবচেয়ে উত্তপ্ত মুহূর্তটি আসে প্রথমার্ধের শেষ দিকে। দ্রুত থ্রো-ইন নিতে গিয়ে প্রতিপক্ষের বাধার মুখে মেজাজ হারান মেসি। বল হাতে নিয়ে থ্রো-ইন করার প্রস্তুতি নিলেও সামনে দাঁড়িয়ে পথ আটকে রাখছিলেন কলম্বাসের ফরোয়ার্ড তাপিয়া। পেছনে সরে যাওয়ার ভান করলেও কার্যত বল ছোড়ার জায়গা ছাড়ছিলেন না তিনি।
একপর্যায়ে আর ধৈর্য ধরে রাখতে পারেননি মেসি। প্রচণ্ড জোরে থ্রো-ইন করলে বল সরাসরি গিয়ে আঘাত করে তাপিয়ার মুখে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান কলম্বাসের এই ফরোয়ার্ড। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিস্থিতি।
ঘটনাটি সামাল দিতে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। খেলার গতিতে বাধা দেওয়ার দায়ে কার্ড দেখেন তাপিয়া। অন্যদিকে বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার কারণে হলুদ কার্ড পান মেসি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেক সমর্থকের দাবি, এমন আচরণের জন্য মেসিকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল।
অবশ্য নিজের অবস্থানে অনড় মেসি। তার দাবি, তিনি কেবল দ্রুত থ্রো-ইন নিতে চেয়েছিলেন। সেখানে তাপিয়া সামনে দাঁড়িয়ে বাধা সৃষ্টি করলে সেটি তার নিজেরই দায়। তবে সমালোচকদের চোখে বিষয়টি নিছক দুর্ঘটনা নয়, বরং প্রতিপক্ষকে লক্ষ্য করেই বল ছুড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে।
এ সময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে।
তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায় বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।
আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
এই নীতিমালা প্রণয়নে অবিলম্বে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যানকে এই নির্দেশ পালন করতে হবে।
জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর। আদালত একই সাথে এ বিষয়ে রুল জারি করেছেন।
১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে একটি নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং এই নীতিমালা প্রণয়নে এবং শিশুদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত।
বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব, হতাশা ইত্যাদি অনুষঙ্গ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
আইসিডিডিআরবি এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিট আবেদনে বলা হয়েছে, ঢাকার ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে এই ব্যবহার। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। অন্যদিকে, ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এই বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরো বাড়াতে ভবিষ্যতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল উপযুক্ত দেশ থেকে জিটুজি (G2G) পদ্ধতিতে সংগ্রহের বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া, বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও ৭টি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (BWO) এবং মানবপাচার প্রতিরোধ (AHT) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এই কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারির ভূয়সী প্রশংসা করেন।
তিনি জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ছাড়া উভয় বাহিনী নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাদার বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধিতে একমত হন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান-সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়,  বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি শেষের আগে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
গত ১২ অক্টোবর প্রকাশিত দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিউলের ইতাওন এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি মাসে নতুন আগ্রহীরা ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার প্রশিক্ষণ নিতে আসেন। তাদের বেশির ভাগই পুরুষ। প্রশিক্ষণ শেষে আগ্রহীরা চাইলে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে পারেন।
ইউসুফ নামের ৩০ বছর বয়সী এক কোরীয় নাগরিক ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন। তার মতে, কোরিয়ার প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের সংস্কৃতিতে হতাশ হয়ে অনেক পুরুষ ইসলামের প্রতি আগ্রহী হচ্ছেন। তারা বিয়ের ক্ষেত্রে তুলনামূলক সহজ পথ খুঁজছেন।
তবে নারীদের ইসলাম গ্রহণের পেছনে বিয়ের বিষয়টি প্রধান কারণ নয়। প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারী এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের সরলতার কথা উল্লেখ করেছেন। আরিয়াম নামের এক নারী বলেন, ইসলামে বড়দের প্রতি শ্রদ্ধার বিষয়টি তার নিজস্ব কোরীয় সংস্কৃতির সঙ্গেও মেলে। ফলে পরিবারের কাছে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা তার জন্য সহজ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিউল সেন্ট্রাল মসজিদে ইসলাম সম্পর্কে জানতে আসা কোরীয়দের বড় একটি অংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। কোরিয়ার প্রচলিত সামাজিক প্রত্যাশা ও জীবনযাপনের ধরনে অসন্তুষ্ট কিছু তরুণ বিকল্প পথ খুঁজছেন। তাদের কাছে ইসলাম সেই বিকল্পগুলোর একটি।
কোরিয়ায় ইসলামের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। দেশটিতে মুসলিম বণিকদের আগমন ঘটেছিল প্রাচীন সিলা রাজবংশের সময়। পরবর্তী বিভিন্ন রাজবংশের আমলেও মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ছিল। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে মুসলিমদের বসবাস ও ধর্মচর্চা বাধাগ্রস্ত হয়েছে।
আধুনিক দক্ষিণ কোরিয়ায় স্থানীয়দের ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোরীয় যুদ্ধের সময় তুরস্কের মুসলিম সেনাদের ভূমিকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের সংস্পর্শ ও সহায়তায় প্রথম ২৫০ জন স্থানীয় কোরীয় ইসলাম গ্রহণ করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোরীয় মুসলিমদের উপস্থিতি বাড়ছে। কোরীয় মুসলিম ইনফ্লুয়েন্সাররা নিজেদের জীবনযাপন, ধর্মীয় অভিজ্ঞতা ও সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন। কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবক মিলিয়ে নতুন ধরনের ফ্যাশনও তুলে ধরছেন। এতে তরুণদের কাছে ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরি হচ্ছে।
ইসলাম গ্রহণের পর কেউ কেউ সামাজিকভাবে বৈষম্য বা বিচ্ছিন্নতার মুখে পড়লেও নতুন মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা আপনজন খুঁজে পেয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছেন। আরিয়াম বলেন, সারা জীবন কোরিয়ায় থেকেও প্রথমবার সিউলের মসজিদে গিয়ে তার মনে হয়েছিল, অবশেষে তিনি নিজের ঘরে ফিরেছেন। সূত্র: দ্য কোরিয়া টাইমস
রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, রোববার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।
তিনি আরও লেখেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
শফিকুর রহমান লেখেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
এর আগে, রোববার ভোরে খাগড়াছড়িতে নিজেদের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম।
গবেষণার তথ্যে দেখা যায়, ভ্যাটের এই চাপ শহরের তুলনায় গ্রামাঞ্চলে আরও বেশি। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাটে চলে যায়, যেখানে শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। বিদ্যমান করহার অনুযায়ী, দেশের সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই শীর্ষ শ্রেণির কাছ থেকে আসার কথা। অন্যদিকে নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার নেই।
তবে বাস্তব চিত্র ভিন্ন। দেশে মোট শ্রমশক্তির মধ্যে মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। এমনকি ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন দাখিলের হার বেশ কম—ব্যক্তিপর্যায়ে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো খতিয়ে দেখছে।
তিনি স্পষ্ট করেন যে, চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে। এর কারণ ব্যাখ্যা করে অর্থসচিব বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের ওপর কর দেওয়ার মতো নগদ অর্থ অনেক মালিকের কাছে না-ও থাকতে পারে। তাই নতুন করে সম্পদ কর আরোপের বদলে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর সরকার বেশি জোর দিচ্ছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।’
দেশের তরুণদের উদ্দেশে এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘এসএমই নীতিমালা প্রণয়ন করছে সরকার এবং তা শিগগিরই বাস্তবায়ন করা হবে।’
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ শুরু হয়েছে আজ রোববার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন তিনি।
পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো- বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন এ মেলায়।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় মায়ামির নু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে মাচের শুরু থেকেই দাপট দেখায় ২০২৩ সালের চ্যাম্পিয়ন কলম্বাস। এই জয় দলটিকে সিরিজের পরবর্তী লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচের ফলের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে দুই দলের। আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতলেই মেসি ও মায়ামিকে প্লে-অফ থেকে বিদায় করে দিতে পারবে সপ্তম বাছাই কলম্বাস।
ম্যাচের শুরুতেই মায়ামির জন্য বিপদ তৈরি করেন ২৪ বছর বয়সী তাপিয়া। তাকে ফাউল করে ফেলে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। পেনাল্টি পেয়ে যায় কলম্বাস। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাপিয়া।
এরপর ৩৬ মিনিটে আরও বড় ধাক্কা খায় স্বাগতিকরা। কলম্বাসের স্টিফেন মোরেইরাকে বিপজ্জনকভাবে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গনসালো লুহানকে। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে।
তবে সংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি গোলরক্ষক প্যাট্রিক শুল্টের দৃঢ়তায়ও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কলম্বাস। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের এই গোলরক্ষক মায়ামির একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন। মেসির ফ্রি-কিক থেকেও গোল হতে দেননি তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে মেসির পরিচিত বাঁকানো শটটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন শুল্টে।
প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা আরও বাড়ে। বিরতির ঠিক আগে তাপিয়ার মুখের খুব কাছ থেকে থ্রো-ইন করার অভিযোগ ওঠে মেসির বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও লাল কার্ড দেখা থেকে রক্ষা পান আর্জেন্টাইন মহাতারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কলম্বাস। মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে মায়ামির ফেরার পথ বন্ধ করে দেয় তারা।
৫২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন হারব্রুন। সতীর্থদের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। এরপর ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তাপিয়া। মায়ামির ইয়ানিক ব্রাইটের ঢিলেঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে বল পেয়ে একেবারে ফাঁকা জায়গায় চলে যান তিনি। এরপর গোলরক্ষক সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সুবিধাজনক অবস্থানে থাকল কলম্বাস। অন্যদিকে, শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আগামী শুক্রবারের ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে মেসির ইন্টার মায়ামিকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।
পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো– বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।
সোমবার (২৩ নভেম্বর) থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হবে বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সূত্রে জানা গেছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একজন সদস্যও বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এনসিপির ওই নেতা বলেন, ‘ঐক্যের পক্ষে যেকোনো ইতিবাচক আহ্বানে আমরা সাড়া দেওয়ার কথা জানিয়েছি। একই সঙ্গে সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে আমরা অনড় থাকব। তবে আওয়ামী লীগের প্রতিরোধের বিষয়ে আমরা ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছি।’
এর আগে বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় ক্রমবর্ধমান সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরির বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমে জানান, বৈঠকে দুটি প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা। এর একটি- সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং অন্যটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলা।
ওই নেতা আরও বলেন, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও রাজপথে নামার চেষ্টা করছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটির সঙ্গে বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আশা করি, শিগগিরই তারা আমাদের বৈঠকের তারিখ জানাবেন।
বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর যেকোনো সময় বৈঠকটি হতে পারে বলেও জানান তিনি।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে অগ্নিসংযোগ, বোমা হামলা ও লক্ষ্যবস্তু করে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে পুলিশ স্টেশন এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগ।
এ ছাড়া নোবেলজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলাকারীদের অনেককেই এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে বলে জানা গেছে।
এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত বিএনপির তিন নেতা এবং দুই বাস কন্ডাক্টরসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শনিবার (২১ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের সঙ্গে সম্ভাব্য ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় এসব শর্ত তুলে ধরেছে লিকুদ পার্টি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের বৈঠকে নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো লিকুদের পক্ষ থেকে শর্তের তালিকাটি উপস্থাপন করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির ১০টি শর্ত হলো :
১. চার বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু : পুরো মেয়াদে নেতানিয়াহুই প্রধানমন্ত্রী থাকবেন। আইজেনকোটের সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির কোনো ব্যবস্থা থাকবে না।
২. সব রাজনৈতিক দলকে সরকারে অন্তর্ভুক্তি : জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের কট্টর ডানপন্থী দল ওতজমা ইয়েহুদিত থেকে শুরু করে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি পর্যন্ত সবাইকে সরকারে রাখতে হবে। তবে আরব নেতৃত্বাধীন দুটি দলকে বাইরে রাখা হবে।
৩. ইরানে নতুন সামরিক অভিযানে সমর্থন : জোটের শরিক দলগুলোকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে পূর্ণ সমর্থন দিতে হবে।
৪. বিচার বিভাগ সংস্কার অব্যাহত : রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো পর্যন্ত বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন প্রণয়নের উদ্যোগ বহাল থাকবে।
৫. ৭ অক্টোবরের হামলার তদন্ত : ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশনের পরিবর্তে একটি রাজনৈতিক তদন্ত কমিশন গঠন করতে হবে।
৬. আল্ট্রা-অর্থোডক্সদের সামরিক নিয়োগ : বিদায়ী সরকারের উপস্থাপিত প্রস্তাবের ভিত্তিতে অতি-ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগ-সংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে হবে।
৭. বন্দী হামাস যোদ্ধাদের শর্ত অপরিবর্তিত : কারাগারে আটক হামাসের নুখবা ইউনিটের যোদ্ধাদের বিষয়ে বিদ্যমান শর্তে কোনো পরিবর্তন আনা যাবে না। তাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও এ অবস্থান বহাল রাখতে হবে।
৮. গাজা থেকে সেনা প্রত্যাহার নয় : হামাসের হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করা যাবে না।
৯. ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা : জোটের সব শরিক দলকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
১০. ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয়ের স্বীকৃতি : ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে জোটের শরিকদের একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব শর্ত মূলত ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় লিকুদ পার্টির প্রাথমিক অবস্থান তুলে ধরছে। তবে শর্তগুলোর মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। সূত্র : টাইমস অব ইসরায়েল
শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে পিউর এই পূর্বাভাস তুলে ধরে খোঁজা হয়েছে বেশ কিছু প্রশ্নের উত্তর।
পিউর হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমের সংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটির কিছু বেশি থেকে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে দাঁড়াতে পারে। এই বৃদ্ধি বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের কাছাকাছি।
পূর্বাভাস অনুযায়ী, প্রধান ধর্মগুলোর মধ্যে মুসলিম জনসংখ্যা বাড়বে সবচেয়ে দ্রুত। হিন্দু ও ইহুদি জনসংখ্যা বাড়লেও তা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীর হবে।
অন্যদিকে বৌদ্ধ এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে।
মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার প্রধান কারণ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১।
খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।
জনসংখ্যার আকার অপরিবর্তিত রাখতে সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন বলে ধরা হয়।
জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনসংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।
মুসলিম জনসংখ্যার বড় অংশের বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে এখনই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।
২০৭০ সাল নাগাদ ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আরও ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারে। বিশ্বে মুসলিম জনসংখ্যা যত বাড়বে, তার ৭৪ শতাংশই হবে এসব দেশে।
২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়—২৩ কোটি ৯০ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে মুসলিমের সংখ্যা ছিল ইন্দোনেশিয়ার চেয়ে মাত্র ১ কোটি ২০ লাখ কম।
তবে ২০৭০ সালের মধ্যে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ হতে পারে।
পিউর হিসাবে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাবে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় এই সংখ্যা বাড়বে ১৫ শতাংশ।
পিউর পূর্বাভাসে ২০২০ ও ২০৭০ সালের হিসাব তুলনা করা হয়েছে। ফলে ঠিক কোন বছর পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে, তা বলা হয়নি।
তবে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালের অনেক আগেই দেশ দুটি অবস্থান বদলাতে পারে।
২০৭০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয়তে উঠে আসতে পারে। দেশটিতে মুসলিমের সংখ্যা ২০২০ সালের ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
জরিপে বলা হয়েছে, মুসলমান জনগোষ্ঠীর সংখ্যার বিচারে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ। ২০৭০ সালে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে যেতে পারে।
এদিকে নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে উঠে তৃতীয় অবস্থানে যেতে পারে। দেশটিতে মুসলিমের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে দাঁড়াতে পারে। এর ফলে ইন্দোনেশিয়া নেমে যেতে পারে চতুর্থ স্থানে।
২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১০ দেশের চারটিই থাকবে আফ্রিকায়—নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান।
এই তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান যুক্ত হতে পারে। বাদ পড়তে পারে ইরান ও আলজেরিয়া।
সুদানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি তুরস্ককেও ছাড়িয়ে যাবে।
পিউর এই পূর্বাভাসে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্বকারী ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গবেষণায় ধরে নেওয়া হয়েছে, জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের বর্তমান প্রবণতা অব্যাহত থাকবে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এই পূর্বাভাস বদলে যেতে পারে।
শনিবার (২১ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানে অল আউট হয় আফগানিস্তান। জবাবে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে ইকরাম আলিখিল সর্বোচ্চ ৪৮ রান করেন। এ ছাড়া ইমরান মির ও দারউইশ রাসুলি ১৯ রান করে এবং নাসির খান মারুফখিল ও ফয়সাল শিনোজাদা ১৭ রান করে করেন।
বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৩ উইকেট নেন। ইকবাল হোসেন ইমন, মো. রুবেল ও সাইফ হাসান ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই অধিনায়ক সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৩৩, শাহাদাত হোসেনের ২৪, ইয়াসির আলির ২০ ও সাব্বির রহমানের ২৮ রানে জয়ের পথে এগিয়ে যায় দল। তবে ১৬২ রানে নবম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শেষ দিকে ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১১ ও রিপন মণ্ডলের অপরাজিত ৫ রানে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।
আফগানিস্তানের নাভিদ জাদরান ৩ উইকেট নেন। নাসির খান মারুফখিল ও ফারমানুল্লাহ ২টি করে উইকেট শিকার করেন। এ এম গাজানফার ও কায়েস আহমেদ নেন ১টি করে উইকেট।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এ আগ্রহের কথা জানায়। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বার্তাটি প্রচার করেছে।
বার্তার শুরুতে বলা হয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা। ২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
এ ক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়।
বার্তায় আরও বলা হয়, ‘২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে জোরদার করেছে।’
এসব কার্যক্রম দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অভিন্ন অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে বলেও জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
বার্তায় বলা হয়, ‘এসব কার্যক্রম দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’
দুই দেশের সামরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
বার্তায় বলা হয়, ‘অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।’
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে তুলে ধরা হয়।
‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’- এই মূলমন্ত্র দিয়ে বার্তাটি শেষ করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং যথাশিগগিরই কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।
নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।
সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন ও সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সভায় উপস্থিত শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক দলের নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের পাশাপাশি সারা দেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।
নতুন আহ্বায়ক কমিটির উল্লেখযোগ্য সদস্যরা :
আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি, সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একেএম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গুলশান থানার ওসি জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
ওই ভবনের দারোয়ান শরিফ মিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘বিকেল ৩টার পরে পুলিশ আসছিল। তারা মালপত্র নামাইছে। কিন্তু স্যার তো নাই।’
স্যারটা, কে তারানা হালিম? এমন প্রশ্নের জবাবে শরিফ, ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়ে বলেন, ‘উনি তো এমপি আছিল। উনি তো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাসা চারতলায়। দুইজন নারী পুলিশ ওপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’
ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা গেছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা যায়। পুলিশের পাশাপাশি ওই ভবন ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও সেখানে দেখা যায়।
তারানা হালিম আওয়ামী লীগ সরকারে ২০১৮ সালে তথ্য ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী নেতাকর্মীদের নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনা ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত হয়েছিল। সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় দিন কাটাচ্ছে।’
জুলাই গণঅভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে বলে উল্লেখ করে তিনি বলছিলেন, ‘১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে। প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।’
অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে বলে মনে করেন মন্ত্রী। তার ভাষ্য, ‘আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে, গণতন্ত্র ও আইনের শাসনের পথ ধরেই এগিয়ে যাব। জেন-জি প্রজন্ম তাদের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও সহযোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়নি।’
মন্ত্রী বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হন, তাহলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে। এ জন্য বিচার বিভাগে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের স্বাতন্ত্র্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।
বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।
ঠিকানা/এএস
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৪৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৪২৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৮ হাজার ৪৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
নতুন আক্রান্ত এক হাজার ৬৭৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৭১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন পাঁচ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন মারা গেছেন ঢাকা বিভাগে (ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন)। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকা নির্ভর করে পণ্যের গুণগত মানোন্নয়ন ও কার্যকর বিপণন কৌশলের ওপর। এ ক্ষেত্রে জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, দেশে-বিদেশে বাজার সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করেছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে তিনি মেলার আয়োজক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অগ্রণী ভূমিকা পালন করে। দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সরকার এ খাতের বিকাশে যথাযথ বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলা আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।
মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
এর মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করেন।
ঠিকানা/এএস
বিরোধীদলীয় নেতা বলেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন, সর্বাবস্থায় তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। সেই সঙ্গে তিনি যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়নেও অবদান রাখতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বরং নিজেদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে।
এ সময় প্রবাসীরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের কাজে কীভাবে কার্যকরভাবে কাজে লাগাতে পারেন— সে বিষয়ে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সভায় অন্যদের মধ্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এদিন অস্ট্রেলিয়ায় বসবাসরত ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা সভায় উপস্থিত ছিলেন।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা—চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারকদের উদ্দেশে এ অভিভাষণ দেন তিনি। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদালতের বাইরেও তার আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মুঠোফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনা দেন।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, শুনানির ক্ষেত্রে অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।
তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তির গতি বাড়াতে হবে।
অনুষ্ঠানে ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বক্তব্য দেন।
এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।