সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’

‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হয়েছে বলে অভিযোগ করেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তার দাবি, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে পোস্টাল ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৩০ অক্টোবর (শুক্রবার) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন মো. তারেক রহমান।
‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’

ফেসবুকে তিনি বলেন, জামায়াত গালিগালাজ করে জিততে চায়, মানুষ গালিকে সমর্থন করল কি না ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন দেখুন। মানুষ নিজেকে বিপদে ফেলবে নাকি, অসহিষ্ণু-উগ্রদের নির্বাচিত করে এমন প্রশ্ন তোলেন মো. তারেক।

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ‘তারা মূলত, ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছিল।

পোস্টাল ভোটে জালিয়াতিতে জামায়াত আমির আর নাহিদকে নির্বাচিত করেছিল।’

বিদ্রোহী প্রার্থীদের টাকা দিয়ে কিনে নির্বাচন করানো জামায়াতের আরেকটি কারসাজি ছিল বলে অভিযোগ তোলেন মো. তারেক রহমান।তিনি বলেন, ‘ভোট ভাগ করে জনগণের চাহিদাকে তারা পরাজিত করে ওই এলাকাকে প্রকৃত জনপ্রতিনিধির নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।’

অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তর করে ভোট ম্যানিপুলেট করেছিল।

প্রকৃত ভোটাদের চাহিদাকে পরাজিত করে তারা ভোটারদের হক মেরে খেয়েছে। এগুলো ছাড়া গালিগালাজ করা এই দল কয়টা আসন পেত? প্রশ্ন করেন আমজনতা দলের এই নেতা।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz