সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​আমেরিকার স্বাধীনতা দিবস ও বিশ্বপ্রেক্ষিত

​আমেরিকার স্বাধীনতা দিবস ও বিশ্বপ্রেক্ষিত

বিজ্ঞাপন
আমেরিকা কোন দেশ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিল?
উত্তর হলো গ্রেট ব্রিটেন।
কবে হলো?
১৭৭৬ সালের ৪ জুলাই।
সেই সময় গ্রেট ব্রিটেনের রাজা কে ছিলেন?
তৃতীয় জর্জ

কেন হলো?
এই প্রশ্নটাই আসল। এই প্রশ্নে আসার জন্য ওপরের প্রায় অবান্তর প্রশ্নগুলো আনা হয়েছে।

আমরা যাদের রেড ইনডিয়ান বলি তারা নাকি আদতেই ইনডিয়া বা মঙ্গোলয়েড এলাকা থেকেই তিরিশ- চল্লিশ হাজার বছর আগে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমেরিকায় এসেছিল।
কীভাবে এল?
তখন তো যন্ত্রচালিত গাড়ি বা উড়োজাহাজ ছিল না। তা ছাড়া সাত সমুদ্দুর তেরো নদী পার হলোই-বা কী করে।
সে এক মজার কাহিনি। তখন ওরা ছিল নোমেড বা যাযাবর বা অনেকটা বেদে সম্প্রদায়ের মতো। এদের কাজই ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় জীবিকার সন্ধানে ছুটে বেড়ানো। বলা হয়, তখন এক দেশ থেকে অন্য দেশের মধ্যবর্তী স্থান বা জলাশয়গুলো এত বিস্তৃত ছিল না। তা ছাড়া শীতকালে সেগুলো জমাট বরফে স্থলভাগের সঙ্গে একাকার হয়ে যেত। তখন সহজেই স্থান ত্যাগ করতে করতে তারা অন্যান্য দেশে ছড়িয়ে যাওয়ার পাশাপাশি কোনো কোনো দল জলাশয়ের জমাটবাঁধা বরফে পায়ে হেঁটে হেঁটে আমেরিকায় এসে থিতু হয়ে গেছে।

তাহলে এখনকার সাদা কালো মানুষগুলো কোথা থেকে এল?
এখানেও অনেক মজার কাহিনি লুকিয়ে আছে। প্রাচীনকালে কৃষি বা শিল্প এতটা ব্যাপক ছিল না। বাণিজ্যও ছিল অত্যন্ত সীমিত। এখন যেমন দেশ ও দেশের সীমানা আছে, তখন তেমনটাও ছিল না। বিশ্বব্যাপী ছোট ছোট গোত্র বা দলে মানুষ বাস করত। কোনো দলের খাদ্য বা রসদে টান পড়লেই তারা অন্য যেসব দলের বাড়তি রসদ থাকত, সেখানে হানা দিত। মোটকথা ডাকাতি ও লুটপাট করত। যে দলে বেশি যোদ্ধা ও অস্ত্রশস্ত্র থাকত, তারাই ধনে-শৌর্যে শীর্ষে থাকত। এরাই ক্রমে ক্রমে শক্তি-সামর্থ্যে পরাক্রমশালী হয়ে অপেক্ষাকৃত বড় সীমানা দখল করে দেশ তৈরি করত।

দেশগুলোও আবার বিভিন্ন শক্তি-সামর্থ্যরে ছিল। এই দেশগুলো তখন বিভিন্ন জলদস্যু গ্রুপকে ভাড়া করে সমুদ্রের পাড়ে পাড়ে পাঠাত। এই দস্যুরা সমুদ্রপথে বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে ধনী দেশের সন্ধান করে দেশগুলোকে তথ্য দিত। দেশগুলো তখন সৈন্যসামন্ত পাঠিয়ে সেসব দেশ লুট করত, কখনো সখনো দখলও করে নিত।

আমরা যে কলম্বাসকে চিনি আমেরিকার আবিষ্কারক হিসেবে, তিনি আসলে সেই গোত্রের লোক ছিলেন। তাকে সর্বশেষ ভাড়া করেছিল স্পেন। কলম্বাস সমুদ্রপথে ঘুরতে ঘুরতে বর্তমান পোয়ের্তো রিকো এসে স্পেনের সম্রাটকে খবর দিলেন, একটি ধনী বন্দরের খোঁজ পাওয়া গেছে। সেই ধনী বন্দরটির নামই এখন পোয়ের্তো রিকো। (পোয়ের্তো মানে পোর্ট আর রিকো মানে রিচ বা ধনী)।
যারা কলম্বাসকে খুব মহামানব ভেবে বসে আছেন, তারা কেউ কেউ জানেন, তিনি আসলে এক হাতে বাইবেল ও অন্য হাতে তলোয়ার নিয়ে আসলে ডাকাত দেশের ইন্ধনদাতা হিসেবে কাজ করেছেন।
আমেরিকায় যখন ইউরোপীয়রা আসে, তখন ইউরোপজুড়ে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের সংঘাতে জনগণ অতিষ্ঠ ছিল। তারা এই ধর্মীয় জোর-জবরদস্তি থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠেছিল।

আমেরিকায় এসে তারা দুটি অধিকার পেতে প্রাণান্ত হয়ে পড়ে :
এক. ধর্ম পালনের অধিকার এবং
দুই. ধর্ম পালন না করার অধিকার।
চার্চ বা গির্জা দ্বারা প্রভাবিত কট্টর রাজা তৃতীয় জর্জ তো বেঁকে বসলেন। তিনি কিছুতেই এই অধিকার দেবেন না। একপর্যায়ে একজন নীতিনির্ধারক বলে বসলেন, ‘সংসার বড় হলে তার সঙ্গে পাল্লা দিয়ে মন বড় করতে হয়, না হলে সংসার ভেঙে যায়।’
শেষমেশ ব্রিটেন আমেরিকাকে স্বাধীনতা দিতে স্বীকার করল। সেই থেকে আমেরিকা স্বাধীন।
কিন্তু তখনো আমেরিকায় দাসপ্রথা চালু ছিল।

দাসপ্রথার মূল সুর দুটো :
এক. একের মালিকানা অন্যের হাতে
দুই. বিভিন্ন ছলছুতোয় বৈষম্য প্রতিষ্ঠা
জাতিসংঘের চার্টারে একের মালিকানা অন্যের হাতে রাখার বিধান রহিত করা হয়েছে। তা ছাড়া ধর্ম-বর্ণ, জাত-পাত, স্থান-কাল নির্বিশেষে মানুষে মানুষে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। যদিও জাতিসংঘের এই চার্টার স্বাক্ষরকারী অনেক দেশেই ইনিয়ে-বিনিয়ে দাসপ্রথা ও হাজার রকমের বৈষম্য বহাল রাখা হয়েছে।
গৃহকর্মীর নামে এখনো পৃথিবীর অনেক দেশেই দাসপ্রথার ছায়া রয়ে গেছে। আবার পৃথিবীর এমন অনেক দেশ পাবেন, যেখানে সে দেশের নাগরিকদের চাকরি ও বেতন-ভাতার সঙ্গে অন্য দেশের নাগরিকের চাকরির সুযোগ ও বেতন-ভাতার আকাশ পাতাল তারতম্য আছে। এ ছাড়া ধর্ম ভেদেও অনেক দেশে নাগরিক সুযোগ-সুবিধার প্রকট বৈষম্য বিদ্যমান।
বৈষম্য থাকলে স্বাধীনতা হয় না। পৃথিবীর অনেক দেশই কাগজে কলমে স্বাধীন হলেও মূলত হাজারো বৈষম্য নিয়ে দাসদের মতোই জীবনযাপন করে চলছে।
ফিবছর ১৯ জুন আমেরিকায় ফেডারেল হলিডে বা সরকারি ছুটির দিন। এই ছুটিটা আগে ছিল না, ইদানীং হয়েছে। ওরা বলে জুনটিন্থ। ইংরেজিতে JUNETEENTH.

১৮৬৩ সালে আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ করেন। কিন্তু আমলারা বিষয়টা লুকোছাপা করে রেখেছিল। এর দুই বছর পর ১৮৬৫ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রের দাসরা জানতে পারল, তারা আর দাস নয়। তারা মুক্ত। তবু সেই ১৮৬৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দিবসটি ঘটা করে পালন করা হয়নি। কে জানে, রাষ্ট্র দাসদের অধিকারের পক্ষে দাঁড়ালেও আমলা ও আমজনতা হয়তো বিষয়টি ভালোভাবে নেয়নি। সে কারণেই হয়তো, আমি বলছি হয়তো, দেড়শ বছরেরও বেশি সময় পর দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হলো। এর আগে ১৮৩৩ সালে ইংল্যান্ড, ১৯৪৮ সালে ফ্রান্স এবং ১৯৪৯ সালে জাতিসংঘ দাসপ্রথা নিষিদ্ধ করেছে।
কোনো মানুষের ওপর কোনো মানুষের মালিকানা থাকতে পারে না। হোক সে সাদা, কালো, ধার্মিক, বিধর্মী, গরিব, ধনী, নারী, পুরুষ বা অন্য কোনো লিঙ্গের।
জুনটিন্থ-এর ধারণা সর্বজনীন হোক।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz