সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​স্বাধীনতার ২৫০ বছর পূর্তি প্রত্যয় হোক-যুদ্ধ নয়, শান্তি

​স্বাধীনতার ২৫০ বছর পূর্তি প্রত্যয় হোক-যুদ্ধ নয়, শান্তি

বিজ্ঞাপন
স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে যুক্তরাষ্ট্রের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল ১৭৭৬ সালে, আজ থেকে প্রায় ২৫০ বছর আগে। যারা সাধারণভাবে বছরের পর বছর স্বাধীনতার জন্য লড়াই করে জীবন উৎসর্গ করেছেন, তাদের কয়েকজনের নাম আজ ইতিহাসে লেখা আছে। নেতৃত্বদানকারীরা এখনো উজ্জ্বল করে আছেন ইতিহাসের পাতা, যার অন্যতম জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, জন অ্যাডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আলেকজান্ডার হ্যামিলটন, জেমস ম্যাডিসনসহ আরও অনেক মহৎপ্রাণ ব্যক্তি।

স্বাধীনতা মানুষের কেবল আবেগের বিষয় নয়। যাদের স্বাধীনতা নেই, ধনে-জ্ঞানে-মানে যদি তারা অনেক বড়ও হয়, তারা কখনো সুখী হতে পারে না। আবার দখলদার বাহিনী যত শক্তিশালীই হোক, তারা কখনো স্বাধীনতাকামী মানুষকে সব সময়ের জন্য বন্দী করে রাখতে পারে না। যুক্তরাষ্ট্রের স্বাধীনতাপ্রিয় মানুষদেরকেও একসময় রেড ইন্ডিয়ান, ফরাসি, ব্রিটিশ, স্প্যানিশদের শাসন-শোষণে থাকতে হয়েছে। তবে আমরা জানি, আমেরিকাকে প্রথম আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস। ঋতুচক্রের আবর্তে নির্দিষ্ট কিছু দিবস প্রতিবছরই ঘুরে ঘুরে আসে। আর এসব দিবসের মধ্যে অন্যতম স্বাধীনতা দিবস। প্রতিটি স্বাধীন দেশের জন্যই দিবসটি গৌরবের, অহংকারের ও আত্মমর্যাদার। বিশ্বের শ্রেষ্ঠতম দেশ, যাকে সবদিক বিবেচনায় শ্রেষ্ঠ গণ্য করা হয়ে থাকে, সেই দেশটি যুক্তরাষ্ট্র। দেশটি স্বাধীনতার আড়াই শ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে ৪ জুলাই ২০২৬। এই অভিযাত্রা কেবল একটি দেশের রাজনৈতিক ইতিহাস নয়; বরং এটি গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, অভিবাসন, বহুজাতি ও বহুসাংস্কৃতিক সমাজ গঠন, অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তির বিকাশ, নাগরিক অধিকার এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার ভূমিকার গুরুত্ব তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরার প্রয়োজনীয়তা নির্দেশ করে।

বিশ্বজুড়েই অর্থনীতির বেহাল দশা। দেশে দেশে যুদ্ধ; সরবরাহ সংকট, উৎপাদনেও অনেক সংকট। এসব সংকট বিশেষ করে বাংলাদেশের মতো অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির দেশগুলোর জন্য সংকট অবধারিত করে তুলছে। অনেক দিন থেকেই যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ সংকট, জ্বালানিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশের দিকে ছুটতে থাকে। জনজীবনে নেমে আসতে থাকে দুর্যোগ, সংসার চালিয়ে নেওয়া, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির মানুষের সংসার চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠেছে।

দিনের পর দিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েই চলেছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েই চলেছে পরমাণু যুদ্ধের আশঙ্কা। অন্যদিকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের গতিও বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া আমেরিকার দেওয়া ভয়ংকর ভয়ংকর সব যুদ্ধাস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনিদের সম্পূর্ণ ধ্বংস করতে পারাটাই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। আর এর শেষ পরিণতিটাই বুঝি পারমাণবিক যুদ্ধ। বিশ্ব-শান্তি এবং সভ্যতা ধ্বংস। সভ্য জগতের সব সভ্য ও মানবিক মানুষ মাত্রই জানেন, যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত এবং প্রাণহানি। এ যুদ্ধে কি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই ধ্বংসযজ্ঞের মুখোমুখি হবে বিশ্ব? অন্যদিকে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যিক যুদ্ধ এবং বিভিন্ন মিত্র দেশকে শুল্ক আরোপের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনীতিতে অস্থিতিশীলতার জন্ম দিয়েছেন। এর ফলে অনেক দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং বহুপক্ষীয় বাণিজ্য-ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম চার বছরের প্রশাসন (২০১৭-২০২১) আন্তর্জাতিক রাজনীতিতে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে, বাণিজ্যনীতিতে এবং সামরিক জোটে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছিল। কিন্তু ট্রাম্প ন্যাটোর সদস্যদেশগুলোকে তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে চাপ দেওয়ায় সামাজিকভাবে পশ্চিমাদের সামরিক জোটের সক্ষমতা বাড়ে। ফলে অভ্যন্তরীণ সমস্যার সৃষ্টি হয়।

এ ছাড়া ট্রাম্প বারবার ন্যাটো, জাতিসংঘ এবং প্যারিস জলবায়ু চুক্তির মতো বৈশ্বিক সংগঠনগুলোর সমালোচনা করেন। মার্কিন নেতৃত্বের এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক ঐক্যে ফাটল ধরায় এবং বহু দেশ নিজেদের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।
পরিবেশ সংরক্ষণ নীতিতে ট্রাম্প অবহেলা প্রদর্শন করেন এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসেন। এর ফলে জলবায়ু পরিবর্তনের রোধে বৈশ্বিক প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়ে।
ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক রাজনীতিতে অন্যতম বড় প্রভাব ছিল বহুপক্ষীয় সহযোগিতা থেকে একক ক্ষমতাধর হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে জোরালো করা। তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতিটি আন্তর্জাতিক ব্যবস্থার ওপর মার্কিন আধিপত্যের সংকটকে আরও প্রকট করেছে।

তবে চীনের ওপর চাপ, অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ, বাণিজ্যযুদ্ধ এবং হুয়াওয়ের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে জড়ানো, মধ্যপ্রাচ্যে কৌশলগত পদক্ষেপ এবং অভ্যন্তরীণ উন্নয়নে জোর দেওয়ার কিছু ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। এর বিপরীতে বহুপাক্ষিক জোটগুলোর প্রতি মার্কিন নেতৃত্বের অনাস্থা এবং জলবায়ু ইস্যুটি পিছিয়ে থাকা বিশ্ব রাজনীতিতে ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। যেখানে চীন, রাশিয়া এবং ইউরোপ তাদের নিজস্ব ভূরাজনৈতিক কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে, মার্কিন প্রশাসনের ভবিষ্যৎ নেতৃত্ব ট্রাম্পের রেখে যাওয়া এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করবে? সেটাই এখন দেখার বিষয়।

খবরটি বড়ই স্পর্শকাতর। ‘প্রতিভাবান বিদেশি কর্মীকে দেশে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা’-দুনিয়ার সব দেশ, এমনকি আমেরিকা নিজেও মনে করে তাদের অবকাঠামোগত উন্নয়নসহ সব উন্নয়ন সম্ভব হয়েছে মূলত প্রবাসী কর্মীদের অবদানের জন্য। যে অভিজ্ঞ ও প্রতিভাবান কর্মীরা নিজেদের মতো করে প্রগতির স্বাক্ষর রেখে আমেরিকাকে গড়ে তুলছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া ভালো কোনো সিদ্ধান্ত বলে সমাজের মানুষ বা অভিজ্ঞ মহল মনে করছেন না। তবে এ অবস্থায় অভিবাসন নীতিতে পরিবর্তন অবশ্যই হতে চলেছে। যা আমেরিকার মতো একটি অভিবাসনবান্ধব দেশের জন্য কতটা বাস্তবসম্মত, সেই আইনপ্রণেতাদের অবশ্যই ভালোভাবে দেখা খুব জরুরি। এ ছাড়া স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে জনগণের প্রত্যাশা অভিবাসন নীতির পরিবর্তন, রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম ব্যবস্থার একটা সুরাহা অতি জরুরি।

যুক্তরাষ্ট্র এভাবে একের পর এক পদক্ষেপ নিয়ে দেশকে সম্পূর্ণরূপে ইমিগ্র‍্যান্ট-বিদ্বেষী করে তুলছে। আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটনসহ যারা দেশকে তিল তিল করে গড়ে তুলছেন তাদের প্রজ্ঞা, মেধা, নেতৃত্ব দিয়ে; তারা যেভাবে ইমিগ্র‍্যান্টদের বুকখোলাভাবে স্বাগত জানিয়েছেন, তারা বেঁচে থাকলে আজকের পরিস্থিতি দেখে কী ভাবতেন, কে জানে!

বর্তমান বিশ্বের দিকে তাকালে মনে হয়, এই ইতিহাস যেন বারবার নিজেকে পুনরাবৃত্তি করছে। যুদ্ধের দামামা আবারও বেজে উঠেছে; শান্তির প্রচেষ্টা একের পর এক ব্যর্থ হচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের কর্মকাণ্ড বৈশ্বিক রাজনীতিতে এমন একটি অধ্যায়, যা দ্বিধাবিভক্ত প্রতিক্রিয়া তৈরি করেছে। যদিও কিছু ক্ষেত্রে তার সিদ্ধান্ত কৌশলগতভাবে সফল ছিল, অনেক ক্ষেত্রে এটি অস্থিরতা এবং অনিশ্চয়তার জন্ম দিয়েছে। কিন্তু সব দিক থেকেই আমেরিকাকে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মনে করা হয়। আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববাসী প্রত্যাশা করে, যুক্তরাষ্ট্র তার অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশ্বকে যুদ্ধমুক্ত একটি সুন্দর বাসযোগ্য মানবিক বিশ্ব গড়ে তুলতে অবদান রাখবে।

বিশ্ব রাজনীতির চাকা যেন ঘুরছে বারুদের গন্ধে। ইরান-ইসরায়েল সংঘাত এখন আর কেবল এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্বজুড়েই। তেলের দাম, খাদ্য নিরাপত্তা, বৈশ্বিক অর্থনীতি-সবকিছু এই সংঘাতের অভ্যন্তরে অদৃশ্য আগুনে পুড়ছে।
আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হলো ব্যবহৃত অস্ত্রশস্ত্র-পারমাণবিক বোমা, ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো মুহূর্তেই লাখো মানুষের প্রাণ কেড়ে নিতে সক্ষম। কোনো উন্মাদ সিদ্ধান্ত, অদূরদর্শী নেতৃত্ব বা উগ্র প্রতিশোধ প্রবণতায় পুরো মানবসভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।

প্রশ্ন উঠেছে-মানবতা কি এতটাই অন্ধ হয়ে পড়েছে? প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প, স্থাপত্য-যা কিছু আমরা এত দিন ধরে গড়ে তুলছি, এই যুদ্ধের আগুনে যদি তা ধ্বংস হয়ে যায়, তাহলে এই অর্জনেরই-বা মূল্য কী?
বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো একদিকে শান্তির কথা বলে, অন্যদিকে অস্ত্র বাণিজ্যে ব্যস্ত। এই দুষ্টচক্র ভাঙবে কে? শান্তি আলোচনার নামে রাজনৈতিক নাটক চলছে, কিন্তু আন্তরিক প্রয়াস কোথায়?

আমরা যে যতই শান্তির জন্য চোখের পানি ফেলি, কিন্তু সময়কালে আমরা দেশের মানুষের স্বার্থ দেখি না, তাদের কথা ভাবিও না। সব সময় আমরা বিবেচনা করি, কোন বন্দরে নাও ভেড়ালে ক্ষমতার আসন আমার পক্ষে শক্ত হবে, স্থায়ী হবে। রাজনীতিবিদেরা অহরহ যে সাধারণ মানুষের কথা বলেন, কার্যত তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত তারা নেন না। বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে একসময় গণমানুষের কাছ থেকে রেফারেন্ডাম গ্রহণ করা হতো, সেটাও তুলে দেওয়া হয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, একক সিদ্ধান্ত ও প্রতিযোগিতা নয়, বরং সংহতি, সহযোগিতা ও দূরদর্শী নেতৃত্বই শান্তি ও স্থিতিশীলতার পথ দেখাতে পারে। বিশ্বনেতাদের উচিত আন্তরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে সংকট মোকাবিলা করা, যাতে ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা যায়, যেখানে সত্যি সত্যি কোনো যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি থাকবে না। জাতিসংঘ, মানবাধিকার সংগঠন, শান্তিকামী নাগরিক সমাজ সবাই উদ্বেগ প্রকাশ করছে। যুদ্ধ কি কেবল প্রতিশোধের ভাষা? যুদ্ধ কি শক্তির একমাত্র পরিচয়? যদি তা-ই হয়, তাহলে সভ্যতার এত দিনের অর্জন, নৈতিকতা ও শিক্ষা all in vain!

আজকের যুদ্ধ কেবল একটি অঞ্চলের সংকট নয়-এটি বৈশ্বিক খাদ্য সংকট, রাজনৈতিক, ভূরাজনীতি, স্বাস্থ্য ও প্রযুক্তি, জলবায়ু, অভিবাসন, পরিবেশের সংকট, অর্থনৈতিক বিপর্যয় ও শরণার্থী প্রবাহের কারণ। শিশুদের নিরাপদ শৈশব, মানুষের শান্তিপূর্ণ জীবন সবকিছুই প্রশ্নের মুখে।
এখনো সময় আছে। এখনো মানবসভ্যতাকে রক্ষা করার সুযোগ আছে। বিশ্বনেতাদের উচিত অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা ও কূটনৈতিক সমাধানের। পারমাণবিক শক্তির খেলা বন্ধ করে শান্তির টেবিলে বসাই এখন সবচেয়ে জরুরি।
আমাদের বুঝতে হবেÑশক্তি নয়, শান্তিই প্রকৃত বিজয়। ইতিহাস বারবার দেখিয়েছে, যুদ্ধ কোনো স্থায়ী সমাধান দিতে পারে না।
আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উৎসব ৪ জুলাই। এ দিনটি হোক পৃথিবী বদলানোর নতুন দিন। স্বাধীনতা দিবস সার্থক হোক। এ দিনের আনন্দ মানুষের সমগ্র জীবনে প্রবাহিত হোক। শেষে একটি বার্তাই আজ আমাদের সবচেয়ে জরুরিÑযুদ্ধ নয়, শান্তি হোক মানবতার পথ। কারণ এই পৃথিবী যুদ্ধের জন্য নয়, মানুষের জন্য।

মানুষই পারে ঘৃণার বৃত্ত ভাঙতে, মানুষই পারে ভালোবাসার সেতু গড়তে। রাজনৈতিক শত্রু-বন্ধু ফ্রেম ভেঙে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, তাহলে শান্তির সম্ভাবনা অটুট থাকবে চিরকাল। শেষ কথা হলো-আলোচনার টেবিল চাই। ঘৃণা নয়, ভালোবাসা চাই। কারণ আমরা সবাই মানুষ এবং সবার আগে মানবতা।
লেখক : প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ, সিলেট। লোকসংস্কৃতি গবেষক, রাষ্ট্রচিন্তক, সমাজবিজ্ঞানী ও প্রাবন্ধিক। পিএইচডি ফেলো, নিউইয়র্ক।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz