সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ছাড়া আমাদের কাছে আরও একটি তথ্য ছিল। সেটির যাচাই-বাছাইয়ের জন্যও তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা শফিকুল। তিনি বলেন, যে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তার নিজের বলে সাবেক সংসদ সদস্য দাবি করেছেন।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন নুর মোহাম্মদ। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz