সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইডের দায়ে মিয়ানমারকে দোষী করায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানানো হলো। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইসিজের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’

হুমায়ুন কবির বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, আইসিজে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে।

আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা প্রথম।

রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও এতে এসেছে। এ ছাড়া এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের জন্যও এর কিছু ইতিবাচক প্রভাব রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সামনে কিভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের এ রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। রায়ের বিস্তারিত বিষয় আগামীকাল ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz