সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর না : প্রধানমন্ত্রী

খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর না : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে পালিয়ে গেছে, সেটা হলো তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবার অধিকার কেড়ে নিতে চায়। আবার তাদের গুম-খুনের রাজনীতি করার অধিকার দেবে না জনগণ। খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ (যথেস্ট হয়েছে, আর না)। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চব্বিশের মতো সকল দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশ ও জনগনের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, হত্যার রাজনীতি, তাবেদারি অপশক্তির বিরুদ্ধে জবাব দিতে হবে এনাফ ইজ এনাফ।

সরকার যখন সাধারণ জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যে সন্ত্রাসী মহল ষড়যন্ত্র করছে, তারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশে শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে।

দেশের মানুষ আর নিশিরাত-ডামি নির্বাচন চায় না

এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেবে সরকার, যেন কলকারখানা তৈরি করে এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হয়।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz