সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল

আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
শুধু আইন ও আদালতের মাধ্যমে সব ধরনের অপরাধ মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ১৬ নভেম্বর (সোমবার) রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধের চর্চাও জরুরি। 

এর আগে এ মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, সবচেয়ে বড় কথা সামাজিকভাবে যদি আমরা অপরাধকে মোকাবিলা করতে না পারি, আইন-আদালত দিয়ে সবসময় সব অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়।

তিনি বলেন, মানুষ এমন শাস্তি দেখতে চায়, যেন একই ধরনের অপরাধ করতে অন্য কেউ উৎসাহিত না হয়। বিচারের অন্যতম লক্ষ্য সমাজে একটি বার্তা তৈরি করা। তবে অপরাধ দমনের একমাত্র মাধ্যম বিচার নয়।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধে ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। আট বছরের একটি শিশুর প্রতি কেউ কুদৃষ্টি দিতে পারে, এমন বিষয় চিন্তার বাইরে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মধ্যে এ ধরনের নৃশংস প্রবণতা কেন তৈরি হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদের বিবেচনা করা প্রয়োজন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz