সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকাবাসীর জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির কাজ আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন তারেক রহমান।

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়ে সভায় আলোচনা হয়।

এছাড়া কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ ও ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী ও সরকারের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz