সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চান তারেক রহমান

আলোচনায় এসেছে জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ও।
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চান তারেক রহমান

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আনতালিয়া পৌঁছার ঘণ্টা কয়েকের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সেখানকার একটি হোটেলে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন
প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানো নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে আনতালিয়ায় দ্বিপক্ষীয় এ বৈঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, ‘‘বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

‘‘ এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।”

আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দ্বিপক্ষীয় এ বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা তুলে ধরেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন।

একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

‘প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব’
উপ প্রেস সচিব বলেন, ‘‘বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। “

প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি যৌথ বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা’
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান।
এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন কামনা করে এ সংকট সমাধানে দেশটির ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন তিনি।

তিনি রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz