সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

বিজ্ঞাপন
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।

জানা যায়, নূর হোসেন পেশায় ছিলেন একজন অটোরিকশাচালক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি এক অনন্য প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’স্লোগান লিখে তিনি আন্দোলনকারীদের মিছিলে যোগ দেন। ওই দিন মিছিল চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন।

তার এই আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জোগায়। নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবাদ, সাহস ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।

প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz