সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সৌদি আরবে হুতিদের হামলায় নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে হুতিদের হামলায় নিন্দা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থানে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করে। 

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকার গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ মনে করে, সংঘাত বন্ধে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করা জরুরি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz