সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

​সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন ঝালকাঠী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। ২২ জুন (সোমবার) সংসদে নিজের বক্তব্যে তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে এই দাবি জানান।

রফিকুল ইসলাম জামাল বলেন, ১৯৭১ সালে যে দলটি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি ফ্যাসিস্টদের মতো জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

বক্তব্যে তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, নামের সাথে ‘ইসলাম’ থাকলেই তা প্রকৃত ইসলাম হয় না। নির্বাচনের সময় এই দলের প্রার্থীরা বিতর্কিত বক্তব্য দিয়েছেন। ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করে রফিকুল ইসলাম জামাল বলেন, তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো অগ্রহণযোগ্য কাজ করেছে, যা ধর্মের নামে রাজনীতিকে বিতর্কিত করেছে।

একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ ও কোরআন পড়ার পরিবেশ থাকতে হবে। কোনো রাজনৈতিক দল সেখানে কোনোভাবেই সভা-সমাবেশ বা রাজনীতির চর্চা করতে পারবে না।

তিনি আরও বলেন, অন্য সব রাজনৈতিক দল যদি মাঠে বা খোলা জায়গায় কর্মীসভা করতে পারে, তবে জামায়াত কেন মসজিদে রাজনীতি করবে? তিনি মসজিদে বা মাদ্রাসায় রাজনৈতিক মিটিং নিষিদ্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইন প্রণয়নের অনুরোধ জানান। রেজা আহমেদের এই মন্তব্যের প্রেক্ষিতে তিনি অন্যান্য সংসদ সদস্যদের সমর্থন আশা করেন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz