সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী

জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জামায়াতে ইসলামী কোনোদিনই জাতীয় ও জনগণের স্বার্থে রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তারা দলীয় স্বার্থে রাজনীতি করেছে। ৭১-এ তাই, ৮৬-তে তাই, ২৪-এ তাই। ৯ অক্টোবর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'জিয়া স্মৃতি পাঠাগার' আয়োজন করে কমল কুঁড়ি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সবসময় তারা দলীয় স্বার্থকে সবার আগে দেখেছেন, রাষ্ট্রীয় স্বার্থের আগে। বিএনপি সবসময় রাষ্ট্রীয় স্বার্থকে আগে দেখেছে, জনগণের স্বার্থকে আগে দেখেছে এবং রাষ্ট্রের যে স্বার্থ, গণতন্ত্র যখন বিলীন করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ দ্বারা, সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবনের প্রচেষ্টার জন্য আত্মদান, রক্তঝরা আন্দোলন করেছে বিএনপি।

রেমিট্যান্স শাটডাউনের হুমকির সমালোচনা করে তিনি আরও বলেন, একজন ব্যক্তির অপরাধের মাত্রা বিবেচনা না করে ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে রেমিট্যান্স শাটডাউনের কথা বলা হচ্ছে, এটি কীভাবে সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।

রিজভী আরও বলেন, প্রবাসীরা স্বেচ্ছায় রেমিট্যান্স পাঠানো বন্ধ করলে সেটি এক বিষয়। কিন্তু বিদেশে কর্মরত সব বাংলাদেশি কি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী? সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন সাধারণ মানুষও রয়েছেন। তাহলে কোন ক্ষমতাবলে রেমিট্যান্স শাটডাউন করা হবে, তা স্পষ্ট করতে হবে। এ ধরনের উদ্যোগ নিতে হলে বৈধ আইনের প্রয়োজন।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz