সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল। বৃহস্পতিবরে (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিম।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনা এবং সামগ্রিক লজিস্টিকস খাতের সার্বিক উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্থান পায় এ আলোচনায়।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ সরকার এবং ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি। এই সমঝোতার অধীনে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর সংলগ্ন ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। দ্বিপাক্ষিক এই অংশীদারিত্ব টার্মিনালের পরিচালন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অবকাঠামোগত সক্ষমতা জোরদারে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ ছাড়া সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন বিনিয়োগের খাত হিসেবে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) গড়ে তোলার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিকল্পনা জানতে চান। প্রধানমন্ত্রীর এই আহ্বানের জবাবে প্রতিনিধিদল উল্লিখিত ক্ষেত্রগুলোতে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা প্রদানে তাদের গভীর আগ্রহ ও সম্মতি প্রকাশ করে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz