সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী উদ্যানে ৩ সাংবাদিকের ওপর হামলা

সোহরাওয়ার্দী উদ্যানে ৩ সাংবাদিকের ওপর হামলা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ সাংবাদিক।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আহতরা হলেন আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ।

জানা গেছে, রোববার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করছিলেন তিন মালটিমিডিয়া সাংবাদিক। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে তিন সাংবাদিক গুরুতর আহত হন।

হামলাকারীরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান আহতরা।

হামলার পর আহত সাংবাদিকদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন শাহবাগ থানার এসআই একরামুল। তিনি বলেছেন, ‘আমি আসামি ধরে চলে আসার পর তাদের ওপর হামলা করা হয়।’ আপনাদের উপস্থিতিতে হামলা করা হয় অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না, অন্য পুলিশ থাকলে থাকতে পারে।’

তবে ঘটনাস্থলে হামলার শিকার আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন গাজী বলেন, পুলিশের উপস্থিতিতেই হামলা করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনের মন্তব্য পাওয়া যায়নি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz