সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী

সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী

ছবি :সংগৃহীত

বিজ্ঞাপন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান জায়গা মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প উৎস খুঁজতে গিয়ে একটু সময় লেগেছিল। আবার এফএআরইউতে আগুন লাগার কারণে কেনা সত্ত্বেও আনা যায়নি। সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যে সাময়িক অবস্থা হয়েছিল, সেটি পৃথিবীর সব জায়গায় হয়েছে। তারপরও জনগণ যে কষ্ট করেছে, সেজন্য আমরা দুঃখিত—কারণ জনগণ আস্থা রেখে আমাদের ভোট দিয়েছিল। কিন্তু যোগান ও দুর্ঘটনার জন্য দেরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখন জ্বালানি আনতে পেরেছি, শিডিউলও ঠিক করা হয়েছে। আশা করি, আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করতে পারব। সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত। সরকার এটি ইচ্ছা করে করেনি।
​​​​​জনগণের কষ্ট লাঘবে বিকল্প উৎস খুঁজে বের করেছে, বেশি দাম দিয়ে গ্যাসও আনা হয়েছে।

উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ‘যদি কোনো কিছু না হয়, সামনের দিনগুলো আমরা ভালোভাবে চালাতে পারব।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে হাত দিয়েছেন বলেই তাড়াতাড়ি সমাধান সম্ভব হয়েছে। টিম ওয়ার্ক করেছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz