সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​এয়ারবাস কেনার পরিকল্পনা রাজনৈতিক ছিল না : ফ্রান্সের রাষ্ট্রদূত

​এয়ারবাস কেনার পরিকল্পনা রাজনৈতিক ছিল না : ফ্রান্সের রাষ্ট্রদূত

ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
এয়ারবাস কেনার পরিকল্পনা রাজনৈতিক ছিল না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ভালো সম্পর্ক নির্ধারণে এয়ারবাস ইস্যুতে ঢাকার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ তৈরি পোশাক ইউরোপে রপ্তানি হয়, ফলে ইউরোপের সঙ্গে সম্পর্ক বাংলাদেশেরও বড় স্বার্থের বিষয়।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডিকাব টকে এসব কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত। তিনি বলেন, কোনো রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে বা ক্ষমতা দেখিয়ে ফ্রান্স অংশীদারত্ব করে না। এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনাও কোনো রাজনৈতিক কারণে করা হয়নি। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন থেকেই এ পরিকল্পনা নেয়া হয়েছিল এবং এর আগে যথাযথ পরিকল্পনা ও গবেষণা করা হয়েছিল। বাংলাদেশ এখনও সেই পথ থেকে সরে আসেনি।

বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে ফ্রান্স বা ইউরোপ উদ্বিগ্ন নয় বলেও জানান জঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, ফ্রান্স কিংবা ইউরোপ কোনো চাপিয়ে দেয়া সম্পর্কে বিশ্বাস করে না। বরং বাংলাদেশের উন্নয়নের পথে ইউরোপ সত্যিকারের আস্থাশীল অংশীদার হতে চায়। ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে এয়ারবাস গুরুত্বপূর্ণ। 

এক প্রশ্নের জবাবে ফরাসি রাষ্ট্রদূত বলেন, জুলাই চার্টার অনুযায়ী বাংলাদেশের সংস্কারের দিকেও নজর রাখছে ফ্রান্স। বাংলাদেশের গণমানুষ ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ফ্রান্স সবসময় নিজেদের মতামত সরকারের সামনে তুলে ধরে। 

এ সময় বাংলাদেশের শান্তিরক্ষা মিশনেরও প্রশংসা করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz