সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​শেখ হাসিনার আমলে যারা বিরোধী ছিলো তাদের বাঁচার অধিকার ছিলো না : রিজভী

​শেখ হাসিনার আমলে যারা বিরোধী ছিলো তাদের বাঁচার অধিকার ছিলো না : রিজভী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
শেখ হাসিনার আমলে যারা বিরোধী ছিলো তাদের বাঁচার অধিকার ছিলো না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ১৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে, ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারকে 'আমরা বিএনপি পরিবার'র পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা একটি অন্ধকার অতিক্রম করেছি। সুস্থ জীবনযাপনের অধিকার ছিল না। বাইরে বেরোলে পরে বাড়িতে গিয়ে ঘুমানোর অধিকার ছিল না। 

তিনি বলেন, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিজের দলের শিশু-বাচ্চা, প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কাউকেও হত্যা করতে দ্বিধা করেনি শেখ হাসিনা। 

এসময় রিজভী বলেন, বিএনপি মানবতা ও মানুষের জন্য রাজনীতি করে। প্রধানমন্ত্রীর পরামর্শ ও পরিকল্পনায় দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে থাকা হারুনের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবরোধের সমর্থনে একটি মিছিলে অংশগ্রহণ করলে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন যুবদল নেতা হারুন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz