সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

​দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

বিজ্ঞাপন
রাজধানীর দারুস সালামে এক বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়েছেন এক গৃহবধূ। ৩৮ বছর বয়সি জেসমিন বেগম নামে ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি বলেন, ডানহাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই নারী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।

পুলিশ বলছে, জেসমিন বাসার জানালা খোলা রেখে টিভি দেখছিলেন। এসময় কে বা কারা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়।

আহত নারীর ছেলে ইয়াসিন বলেন, “গুলিটি মায়ের ডান হাতে লাগে এবং গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে খবর পেয়ে বাসা থেকে মাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

“সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।”

গুলিবিদ্ধ জেসমিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। বর্তমানে দারুস সালাম থানার মসজিদের গলির একটি টিনশেড বাসার নিচ তলায় স্বামী-সন্তানদের নিয়ে ভাড়া থাকেন।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz