সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘ফ্যাসিবাদের ১৮ বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে শুধু বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর অনেক মুক্তিযোদ্ধা বিভিন্ন কারণে তালিকায় অন্তর্ভুক্ত পারেননি।

তাদের তালিকাভুক্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ ৩০ আগস্ট (রবিবার) জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের আসনের সরকারি দলের সদস্য মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন নেওয়া হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত হলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের প্রকৃত ও নির্ভুল তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz