সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

​সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

বিজ্ঞাপন
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এনামুল হক মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে বলে পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে।

এতে বলা হয়, বাদ জোহর রাজারবাগে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হবে।
এনামুল হক ১৯৯১ সালের অক্টোবর থেকে ১৯৯২ সালের জুলাই পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য ছিলেন তিনি।

কর্মজীবনে এনামুল ঢাকা মহানগর পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

লেখক অনামিকা হক লিলি তার সহধর্মিণী। এ দম্পতির এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে।
রাজশাহীর গোদাগাড়ীর ছেলে এনামুল হকের ভাতিজা রেহান আসিফ আসাদ বর্তমানে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

প্রয়াতের ভাই ব্যারিস্টার আমিনুল হক ২০০১ সালে খালেদা জিয়া সরকারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার আরেক ভাই, আসাদের বাবা আসাদুজ্জামান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz