সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
​আব্দুর রহমানেল মাছউদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ২৫ আগস্ট (মঙ্গলবার) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’

তিনি বলেন, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানের মতো বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন থাকায় সেগুলো বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভোটকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই অনুযায়ী নভেম্বরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নেয়া হবে। নির্বাচনের উপযুক্ত সময়, ধর্মীয় উৎসব ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি চূড়ান্ত করবে কমিশন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz