সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​শেখ হাসিনাকে ফেরানোর দায় ভারত নিতে চাইছে না: আন্দালিব পার্থ

​শেখ হাসিনাকে ফেরানোর দায় ভারত নিতে চাইছে না: আন্দালিব পার্থ

বিজ্ঞাপন
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে কোনো দায় নিতে চাইছে না। সে কারণেই বিষয়টি দেশটির বিচার বিভাগের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ভারতের সরকারের অবস্থান শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককে ফেরত চায়।

গণতন্ত্রের বিষয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা একটি মানসিকতার বিষয়। গত ১৭ বছর সমালোচনা শোনার মতো মানসিকতা ছিল না। বর্তমান সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডেও তেমন কোনো মানসিকতার প্রকাশ ঘটেনি।

তিনি বলেন, কাউকে বন্ধ করা বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। গত ১৭ বছরে পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবার সহযোগিতা প্রয়োজন।

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করতে হলে ভিন্নমত ও সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে উঠতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz