সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি : চিফ হুইপ

​রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি : চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিজ্ঞাপন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি এখনও দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তিনি বলেন, আমরা দলীয়ভাবে রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণার দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছি, তিনি রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার ভোট প্রদান লাইভ দেখানো হবে।

তিনি বলেন, সংসদ ভবনে ভোট হবে। ভোট হওয়ার ১ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে।

নুরুল ইসলাম মনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এই নির্বাচনে কার্যকর হবে। ভোটাররা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না, দিলে সদস্য পদ থাকবে না।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz