সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না

মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখন সময় দেশ গড়ার। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।’ তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশের উন্নয়নযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভ্রান্তি সৃষ্টিকারী রাজনৈতিক দলগুলোকে মোকাবিলায় দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং হাটহাজারীর সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, দেশের উন্নয়নের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে। এই বিশৃঙ্খলাকারী, যারা রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা আমরা গ্রহণ করব? এটা আজ বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।’

এ সময় জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার ৩১ দফার বাস্তবায়নে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz