সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

‘তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে’

‘তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে’

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং তার নতুন চিন্তাতেই নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তার এই নতুন রাজনীতিতে দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ বাদ যাবে না। দেশের প্রত্যেক মানুষ উন্নয়নের সুফল পাবে। ৯ আগস্ট (শনিবার) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের যুবসমাজ, শিশু, নারী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবী—এই বাজেটে কেউ বাদ যায়নি। প্রত্যেক মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে। তিনি নতুন রাজনীতি শুরু করেছেন। নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। কারণ বিশ্ব পাল্টে গেছে।’

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে অর্থনীতির সুফল পৌঁছে দেওয়া হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষিকার্ড দেওয়া হবে। আলেম-ওলামাদের জন্যও আলাদা বাজেট রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘সর্বস্তরের মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিনা পয়সায় যাতে মানুষ চিকিৎসা নিতে পারেন, সে জন্য যা যা করা দরকার, তা করা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ, মানুষের প্রধান ব্যয়ের খাত এই দুটি।’

তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানুষের ব্যয় কমলে, ফ্যামিলি কার্ডের সুবিধা পেলে, কৃষক কার্ডের অর্থ পেলে এবং আলেম-ওলামারা সহায়তা পেলে দেশের কোনো মানুষ আর উন্নয়নের বাইরে থাকবে না। প্রত্যেক মানুষ উন্নয়নের সুফল পাবেন।

বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। বাঁশখালীর যত সম্ভাবনা আছে, সবগুলোকে সরকার কাজে লাগাবে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz