সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গাজীপুরে দুর্নীতির অভিযোগে এক থানা ভূমি অফিসের সবাই বরখাস্ত

গাজীপুরে দুর্নীতির অভিযোগে এক থানা ভূমি অফিসের সবাই বরখাস্ত

বিজ্ঞাপন
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ ৩ আগস্ট (সোমবার) সকালে জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেন।

গাজীপুর জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান, সকাল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি নিজেই গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসে অভিযান পরিচালনা করেন।

এ সময় ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অফিসটির সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনার পর ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয়রা জেলা প্রশাসকের এ উদ্যোগের প্রশংসা করেন।

জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ লিখিতভাবে তার কাছে আসছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz