সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
সংসদীয় কমিটির প্রতিবেদন

শেখ হাসিনাকে ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি

শেখ হাসিনাকে ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি পাচ্ছেন না বলে ভারতের সংসদীয় কমিটিকে নিশ্চিত করেছে দেশটির সরকার। শেখ হাসিনার এ বছরের শেষ নাগাদ দেশে ফেরার সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থান পরিষ্কার করে।

একই সময়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান ৩০ জুলাই (বৃহস্পতিবার) জানিয়েছেন যে ভারত থেকে দেশে ফেরামাত্রই শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদনটি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যমান আইন ও নিয়ম অনুযায়ী পরীক্ষা করে দেখছে বলে সংসদীয় প্যানেলকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি উল্লেখ করে যে সংকটজনক পরিস্থিতির মুখে পড়া ব্যক্তিকে আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের নীতি ও মানবিক ঐতিহ্যের অংশ। তবে এই মানবিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই ভারতীয় ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না দেওয়ার নীতি কঠোরভাবে মেনে চলা হয়।

কমিটির ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে দুই বছর স্থগিত থাকার পর ২০২৬ সালের ২৮ জুন থেকে পর্যটন ভিসা চালু হলেও তা আরও গতিশীল করার কথা বলা হয়।

এ ছাড়া ২০২৬ সালে মেয়াদ শেষ হতে যাওয়া ১৯৯৬ সালের তিস্তা পানি চুক্তির নবায়নে দ্রুত আলোচনা শুরুর তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ এবং জলবায়ু পরিবর্তন ও নদীর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে আলোচনার পরামর্শ দিয়েছে কমিটি। কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথাও এতে উল্লেখ করা হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz