সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
​★মির্জা ফখরুল ড. মঈনকে ‘ডিপিএম’ হওয়ার প্রস্তাব ★ হাসিনা’র প্রত্যাবর্তন আগস্টে আনায় শীর্ষ-বিপত্তি

গ্রেফতার না করার শর্তে চুপ্পুর পদত্যাগ

গ্রেফতার না করার শর্তে চুপ্পুর পদত্যাগ

বিজ্ঞাপন
মেয়াদ শেষের আগেই বঙ্গভবন ত্যাগ। ২০২৮-এর এপ্রিল পর্যন্ত ছিলো সময়কাল। কিন্তু প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিলেন। কারণ হিসেবে বললেন গভীর অসুস্থতা। তবে সচেতন মহল তা মানতে নারাজ। কারণ একমাস আগেই বৃটেনে চিকিৎসা নিয়ে ফিরেছেন। প্রেসিডেন্টশিপ চালানোর শক্তিমত্তা নিয়েই ফিরেছিলেন। রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগও দিচ্ছিলেন। ‘জয়বাংলা’র পরিবর্তে ‘জিন্দাবাদ’ শ্লোগান ধারণও করেছিলেন। কিন্তু আন্দোলনের মাস ‘জুলাই’ সুরক্ষা দিলো না!
ঘটনার সূত্রপাত একটি সংক্ষিপ্ত গোয়েন্দা রিপোর্ট। দেশে প্রত্যাবর্তনে শেখ হাসিনা নতুন সিদ্ধান্ত নিয়েছেন। ডিসেম্বরের পরিবর্তে ফিরতে চান শোকাবহ আগস্টে। বিজয় মাসের চেয়ে শোকের মাসের গুরুত্ব বেশি। বঙ্গবন্ধুর ৩২ নম্বর ভাঙা,  ৪০০ কোটি টাকার মুজিব-ম্যুরাল ভাঙা। এমন কি মুজিব ম্যুরালের ওপর প্রকাশ্যে প্রস্রাব করা। এসবের প্রতিবাদে আওয়ামীপন্থীদের আবেগ চরমে। এজন্যে ১৫ আগস্টে হাসিনার প্রত্যাবর্তন চায় আওয়ামী লীগের একাংশ।
ভারতে পলাতক আওয়ামী নেতাদের উগ্রতাবাদীরা সক্রিয়। ‘খুনের বদলে খুন, চোখের বদলে চোখ’ তাদের শ্লোগান। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তারা হতাশ। ‘ককরোচ জনতা পার্টি বা সিজেপি’ জেন-জিদের সংগঠন। মোদী সরকারের সিংহশাসনকে টালমাটাল করেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে তরুণরা জয় পেয়েছিলো। হঠাৎই মোদী সরকারের পতন হতে পারে। শ্লোগান উঠেছে শেখ হাসিনাকে জড়িয়ে। ‘হাসিনা পালছে মোদী, ছাড়তে হবেই গদি।’ ঢাকার শ্লোগান ভারত-বাংলাতেও সোচ্চার। ফলে ভারতগুপ্ত আওয়ামী লীগের একাংশ নতুন ছক কাটে। শোকাবহ আগস্টই প্রত্যাবর্তনের মোক্ষম সময়।
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের ভূমিকা ক্রমশ ঘোলাটে। বন্দি বিনিময় চুক্তির অধীনে চালাতে চায় প্রক্রিয়া। সেক্ষেত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে চায়। বাংলাদেশকে উপহার দিতে চায় এই ফাঁসির আসামীকে। অন্যদিকে শেখ হাসিনার বিষয়ে সংসদে খোলা বক্তব্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর লোকসভায় হাটে হাঁড়ি ভাঙেন। বলেন, তিনি ভারতে আশ্রিত হতে আমাকে অনুরোধ জানান।
ভারতের বক্তব্যে হতাশ আওয়ামী লীগ খুঁজছে নতুন পথ। একাংশ ডিসেম্বরের প্রত্যাবর্তন শিডিউল আগস্টে এগিয়ে আনে। শেখ হাসিনা ফিরুক না ফিরুক, ছক কাটে ষড়যন্ত্রের। ১৫ আগস্ট নেত্রী টুঙ্গিপাড়ায় ফিরছেন বলে চলবে প্রচারণা। এবং ঐদিন পলাতকদের একটি টিম ফিরবে। দেশে অবস্থানকারী নেতা-কর্মীরা তাদের বৈপ্লবিক শুভেচ্ছা জানাবে। বড় বড় মিছিল ও মহাসমাবেশ করবে নিষিদ্ধ আওয়ামী লীগ। পুলিশ ও রাজনৈতিক আক্রমণের মুখে চলবে সশস্ত্র প্রতিরোধ। পরিস্থিতি অস্থির হলে রাষ্ট্রপতি ঘোষণা করবেন জরুরী অবস্থা। এভাবেই আওয়ামী লীগকে ফেরাবেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পু। সাধারণ ক্ষমাও করে দিতে পারেন আসামী শেখ হাসিনা ও অন্যদের!
এমনই একটি হাইপোথেটিকাল তথ্য সরকারের কানে আসে। ফলে সিদ্ধান্ত হয় বঙ্গভবন থেকে প্রেসিডেন্টকে সরানোর। বিএনপি সরকার আর ঝুঁকি নিতে রাজি নয়। প্রধান বিরোধী দল জামায়াত-এনসিপিও চুপ্পু-বিরোধী। অতএব সুকৌশলে ঘটানো হয় যবনিকাপাত। সরকারের কাছে প্রশাসনিক ক্যু-এর তথ্যও ছিলো। আগস্টেই যুগপৎভাবে হাসিনাপন্থী আমলারা বিদ্রোহের জন্যে প্রস্তুত। তারেক সরকার সে অশুভ শক্তিকেও দমন করেছে। গত ২৭ জুলাই একযোগে ৩২ জন যুগ্ম-সচিব বরখাস্ত। তারা ২০১৮-এর ‘রাতের ভোটে’র  ক্ষমতাবান ডিসি ছিলেন। ‘শতভাগ হাসিনাপন্থী’ বলে প্রচারণাও ছিলো।

গ্রেফতার না করার শর্তে প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগ 🔸 বঙ্গভবনকে
‘ওল্ডহোম’ না বানানোর প্রস্তাব 🔸 কে হতে পারেন ‘ডিপিএম?’
একমাস আগে লন্ডন থেকে বাইপাস করে ফিরেছেন। কিন্তু হঠাৎ ক্ষমতা ছাড়ার প্রসঙ্গ আসায় বিগড়ে যান। ইসলামী বাংকের ৮০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে। ‘এস আলম গ্রুপে’র কেলেংকারির পৃষ্ঠপোষক তিনি। তাই প্রেসিডেন্ট পদে না থাকলে মামলার ভয়। সংবিধানে ৫১-ক বিধি প্রেসিডেন্টকে মামলামুক্ত রাখতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, কোন মামলা হবে না। হলেও তাকে গ্রেফতার করা হবে না।
প্রেসিডেন্ট চুপ্পু চিকিৎসার্থে আবারও বিদেশ যেতে চান। ভিন্নদেশে বসেই পদত্যাগপত্র পাঠাতে চান। তাতে ওনার বিরুদ্ধে দেশে আন্দোলন জমবে না। মামলা-মোকদ্দমার কথাও কেউ ভাববে না। বিচারপতি সিনহার আদলে থাকবেন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু তাকে সেই সুযোগটি আর দেয়া দেয়নি।
দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সেপ্টেম্বরে। বিএনপির সিনিয়র নেতারা চুলে কলপ লাগাচ্ছেন। কারণ বিএনপির কর্মীরা বঙ্গভবনে তারুণ্যের প্রতিনিধি চায়। সিনিয়র নেতাদের অধিকাংশই শারীরিক জটিলতায় ভুগছেন। কিন্তু কর্মীরা বঙ্গভবনকে ওল্ডহোম বানাতে নারাজ। তদুপরি মহাসচিব, মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে। স্টান্ডিং কমিটির ড. মঈন খানও আলোচনায়। ৮৫ বছর বয়স্ক  ড. মোশাররফ চালাচ্ছেন প্রক্রিয়া। কিন্তু নীতি-নির্ধারকেরা নতুনত্ব চায়। বিশ্বখ্যাতি বা আন্তর্জাতিক সংযোগ রয়েছে এমন কাউকে। নোবেলজয়ী ড. ইউনূসÑ যাঁর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও আছে। ড. আইরিন খান, যিনি অ্যামনেস্টি’র বিশ্ব আন্দোলনের সারথি। ব্যক্তিগতভাবে তারেক রহমানের শ্বশুরপক্ষের আত্মীয়া।
দলের বাইরের কাউকে মনোনয়ন দিতে নিতে হচ্ছে কৌশল। উপপ্রধানমন্ত্রী বা ‘ডিপিএম’ পদ তৈরির কথাও ভাবা হচ্ছে। সেক্ষেত্রে মির্জা ফখরুল, ড. মঈন সম্ভাষিত হবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও ঐ পদের প্রার্থী। 
উল্লেখ্য, প্রেসিডেন্ট জিয়া, জে. এরশাদের কেবিনেটে একাধিক ‘ডিপিএম’ ছিলেন। তারেক রহমানও সে পথে হাঁটবেন বলে অনেকের প্রত্যাশা।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz