সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধের মামলা যাচাই বাছাই করে দেখা হবে : আইনমন্ত্রী

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধের মামলা যাচাই বাছাই করে দেখা হবে : আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি যাচাই বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। তিনি বলেন, এ মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা তাও দেখা হবে। ২৫ জুলাই (শনিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। কে রাষ্ট্রপতি হবেন, এটি সময় বলে দেবে। 

তিনি বলেন, আগামী কেবিনেটে ১৩৩ টি অধ্যাদেশ ও গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশের বিষয়টি উঠবে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করেন আইনমন্ত্রী। 

আইনমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেকোনো রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার। তবে রাজনৈতিক হলেও, কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। 

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz