সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

​রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আন্তর্জাতিক উদ্যোগ আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ২৩ জুলাই (বৃহস্পতিবার) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্ব এক জটিল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ ও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি।’ এই প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সংলাপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইনের কঠোর অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা সীমান্ত নিরাপত্তা ও আন্ত সীমান্ত অপরাধের ঝুঁকি বাড়িয়েছে।

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে।’

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz