সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি গ্রেপ্তার

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী মোছা. রিম্পা (২১) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৯ জুলাই) র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া রিম্পাকে আজ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গত শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা করে। মামলায় উল্লেখ করা হয়, কারাপ্রাচীর টপকে ওই নারী বন্দী পালিয়ে যান।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। ঘটনার সময় ফ্লাডলাইটের আলোয় কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। উঁচু টাওয়ারে দায়িত্বে থাকা কয়েকজন কারারক্ষীও খেলা দেখছিলেন। সেই সুযোগে রিম্পা কারাগার থেকে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী ছিলেন। পরে বন্দী গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz