সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​জনগণের বিপদে-আপদে সবসময় আমরা তাদের পাশে থাকবো : স্বরাষ্ট্রমন্ত্রী

​জনগণের বিপদে-আপদে সবসময় আমরা তাদের পাশে থাকবো : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশ ও জনগণের জন্য বিএনপি রাজনীতি করে। কারণ জনগণের দ্বারা নির্বাচিত সরকার। সেজন্য আমরা দেশের যেকোনো বিপদে-আপদে সবসময় তাদের পাশে থাকবো। এটা বিএনপির আদর্শ, উদ্দেশ্য ও অঙ্গীকার। ১৮ জুলাই (শনিবার) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন ১০০ পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নেতা, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন—‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’। ক্ষমতা নয়, আমরা দায়িত্বপ্রাপ্ত। সবসময় বন্যা বা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা জনগণের পাশে থাকবো। 

তিনি আরও বলেন, বন্যায় যারা শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য নয়; সব ক্ষেত্রেই যারা কৃষক, যাদের ফলন ও বীজতলা নষ্ট হয়েছে বা চারা নষ্ট হয়েছে, তাদের কীভাবে সহযোগিতা করা যায়, সে জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশকসহ সবকিছু দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অঙ্গীকার, সবসময় দরিদ্র মানুষের পাশে থাকবো, এ দেশের মানুষের পাশে থাকবো এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করবো। প্রধানমন্ত্রীক এবার একটি জনবান্ধব ও দরিদ্রবান্ধব বাজেট দিয়েছেন, যাতে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়। এটা আমরা দেখেছি।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz