সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম অব্যাহত থাকবে : অর্থমন্ত্রী

বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম অব্যাহত থাকবে : অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনকি অব্যাহত আছে। যতক্ষণ পুনর্বাসন কার্যক্রম শেষ না হবে, ততক্ষণ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১৭ জুলাই (শুক্রবার) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ৭৫ হাজার পরিবারকে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রায় ৪০ হাজার মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী বীজ, সারসহ কৃষি উপকরণ দেওয়া হবে।

স্বাস্থ্যসেবার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বন্যার পর সাধারণত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো সংক্রামক রোগ বা অন্য কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে তা মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz