সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে রেল প্রকৌশলীর মৃত্যু

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে রেল প্রকৌশলীর মৃত্যু

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে মো. মামুন ভুইয়া (২৮) নামের এক রেলওয়ে কর্মকর্তার মৃত্যু হয়েছে। পরকীয়া প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাকে ছুরিকাঘাত করেন প্রেমিকা। ছুরিকাঘাতে মামুনের লিঙ্গও বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকা বিউটি আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে মহাখালী টিভি গেট এলাকায় প্রেমিকা বিউটি আক্তারের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় মামুনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৭টায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার এসআই মো. তারেক হাসান জানান, এ ঘটনায় প্রেমিকা বিউটি আক্তারকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাড়ির মালিক সুমন মাহমুদ জানিয়েছেন, গতকাল শুক্রবার ভাড়া নিয়েছিল। শনিবার সকালে মামুন তার রুমে আসেন। দুপুরে বিউটির সঙ্গে মামুনের ঝগড়াঝাঁটি হয়। পরে মামুনের চিৎকার শুনে বাড়ির লোকজন রুমে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বিউটিকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের চাচা মোকসেদ আলী ভূঁইয়া জানান, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল ভুইয়ার ছেলে মামুন। পাঁচ মাস আগে বাংলাদেশ রেলওয়েতে তার চাকরি হয়। মাসখানেক আগে চাকরিতে যোগদান করেন। পাঁচ বছর আগে শাহিনা আক্তার নামের এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। তার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা এবং তিনি গ্রামের বাড়িতে থাকেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz