সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

​বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বর্তমান জাতীয় সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদকে আরও কার্যকর ও গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। ৭ জুলাই (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে আরও কার্যকর, প্রাণবন্ত এবং গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর ভূমিকা জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

নূরুল ইসলাম আরও বলেন, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সুশাসন শক্তিশালী করতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সদস্যদের নিবিড় সম্পৃক্ততা এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz