সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল

পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফির পদত্যাগ দাবি করেছেন ডেমোক্র্যাট দলীয় নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। নইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার অপসারণ চেয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে ক্যাথি হোকুল এ দাবি জানান। শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ থাকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন তিনি।

গভর্নর বলেন, ‘দীর্ঘস্থায়ী এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট থেকে শুরু করে বারবার যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটা—শন ডাফির দায়িত্বকালে আমাদের বিমান চলাচল ব্যবস্থায় গুরুতর ত্রুটি একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। এসব কিছুর মধ্যেও তিনি নিজ সংস্থার সংকট সমাধানের চেয়ে নিজের রিয়েলিটি শো-তে অভিনয় করার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন।’

ক্যাথি হোকুল শুক্রবারের ফ্লাইট বন্ধের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে কংগ্রেসের প্রতি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

শুক্রবারের ফ্লাইট বিপর্যয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজার ৫০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার। শুক্রবারের জটিলতা কাটিয়ে বিমান চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে।

শন ডাফি দেশব্যাপী বিমান চলাচল স্থগিতাদেশের জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত ডেটার চাপে অচল হয়ে পড়া রাউটারগুলোকে দায়ী করেছেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz