সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গুলিতে অন্তত পাঁচজন আহত হন। আর যেখানে গোলাগুলি হয়েছে, সেখান থেকে হোয়াইট হাউস হাঁটার দূরত্বে অবস্থিত। ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় এ গোলাগুলি হয় বলেও জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোথায় এবং কে গুলি ছুড়েছে, সেটি স্পষ্ট করেনি তারা।

বিবিসি জানায়, ওয়াশিংটন ডিসির ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে (নর্থওয়েস্ট) একটি ফিটনেস সেন্টারের বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে সতর্ক করে।

পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় ১৫০০ ব্লক অব ১৫থ স্ট্রিট এলাকায় একটি ‘ব্যারিকেড পরিস্থিতি’ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের জরুরি সাড়াদানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

ওয়াশিংটন ডিসি পুলিশ বিভাগ (এমপিডি) এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ কারণে ওই এলাকার কাছাকাছি না যেতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সেখানকার ১৫ নং সড়কের ১৫০০ ব্লক এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে। ওই জায়গার মধ্যে একটি ভিডা ফিটনেস সেন্টার, একটি চার্চ এবং বসতবাড়ি রয়েছে। এর কাছে একটি খাবারের সুপারমার্কেটও রয়েছে। ব্লকটির বেশির ভাগ অংশ পুলিশ ঘিরে রেখেছে এবং নিকটস্থ স্কুলগুলোতে লকডাউন আরোপ করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের সদস্যরা যাওয়ার সময় ওই এলাকার বিভিন্ন সড়কও বন্ধ করে দেওয়া হয়।

গত বছর লোগান সার্কেল নামে ওই এলাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে কিছু দুস্কৃতিকারী তরুণ। অপরাধপ্রবণতা কমাতে এরপর ট্রাম্প সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেন। যারা এখানো সেখানে আছেন। সূত্র : এপি, বিবিসি, আল-জাজিরা

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz