সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ট্রাম্পকে হ'ত্যার হুমকির অভিযোগ, অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার নাগরিক

ট্রাম্পকে হ'ত্যার হুমকির অভিযোগ, অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার নাগরিক

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের কাছ থেকে এক ভেনেজুয়েলার নাগরিককে আটক করেছে দেশটির সিক্রেট সার্ভিস। এ সময় তার গাড়ি থেকে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আটক ওই ব্যক্তির নাম রনি ইওরড্রিক্স গুয়ানিপা ক্রিনোস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পাশের একটি গাড়িতে তাকে সন্দেহজনক আচরণ করতে দেখেন কর্মকর্তারা। গাড়িটি চুরি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ক্রিনোস ২০২৪ সালে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেন। তাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি কর্মকর্তাদের জানান, তার মাথার ভেতর কিছু কণ্ঠস্বর তাকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করতে নির্দেশ দিচ্ছিল।

এ সময় গাড়িতে অস্ত্র থাকার কথাও স্বীকার করেন তিনি। পরে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, দুটি পিস্তল ও কয়েক ডজন গুলি উদ্ধার করেন কর্মকর্তারা।

ক্রিনোসের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং চোরাই সম্পদ গ্রহণের অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান বলেন, আটক ব্যক্তি মার্কিন নাগরিকদের জন্য তাৎক্ষণিক নিরাপত্তাঝুঁকি তৈরি করেছিলেন। তবে সংস্থাটির সদস্যরা নিজেদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনা নিরাপত্তাঝুঁকি বৃদ্ধির বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে হোয়াইট হাউস এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতির ঘটনাও বাড়ছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের নিরাপত্তাসংক্রান্ত ঘটনায় মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সম্পৃক্ততা বেড়েছে। কর্মকর্তাদের ধারণা, এসব ব্যক্তির কাছে হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের পদ বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করে। ফলে তারা এসবকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারেন।

এর আগে গত মে মাসেও হোয়াইট হাউসের একটি নিরাপত্তা তল্লাশিচৌকির কাছে গুলি চালান মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত এক ব্যক্তি। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে গুলি করে হত্যা করেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz