সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিন কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী কে এই পিয়া দান্ডিয়া?

মার্কিন কংগ্রেসে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী কে এই পিয়া দান্ডিয়া?

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক প্রার্থী পিয়া দান্ডিয়া। রিপাবলিকান ব্যবসায়ী প্রার্থী ক্যাসি আসকারকে পরাজিত করে দেশটির প্রতিনিধি পরিষদে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। এর আগে ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রমিলা জয়পাল।

৩৯ বছর বয়সী পিয়া দান্ডিয়া নির্বাচনে ৫১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তিনি পেশাগত জীবনে একজন সাবেক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পিয়া দান্ডিয়ার জন্ম ও বেড়ে ওঠা ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে। তার শৈশব কেটেছে জুপিটার এলাকায়। ১৯৮০-এর দশকে তার বাবা-মা ভারতের জয়পুর থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তার বাবা চিকিৎসক রোহিত দান্ডিয়া সেখানে চিকিৎসা পেশায় যুক্ত হন। অন্যদিকে তার মা ৪০ বছর বয়সে জুপিটারে একটি মন্টেসরি স্কুল প্রতিষ্ঠা করেন। মূলত মেয়ের শিক্ষার কথা বিবেচনা করেই স্কুলটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন তিনি।

শৈশব থেকেই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পিয়া দান্ডিয়ার। তার বাবা-মা তাকে ছোটবেলায় একাই ভারতে পাঠাতেন, যাতে তিনি আত্মীয়স্বজন ও চাচাতো-মামাতো ভাইবোনদের সঙ্গে সময় কাটাতে পারেন।

২০২৫ সালের আগস্টে নিউ ইন্ডিয়া অ্যাব্রডকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া বলেন, ভারতে তার এসব সফর পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থার কার্যক্রম এবং বিশ্বজুড়ে বৈষম্য সম্পর্কে তার উপলব্ধি তৈরি হয়েছে।

পিয়া দান্ডিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ শেষ করার পর এক গ্রীষ্মে ভারতের নয়াদিল্লির বস্তি এলাকার ৭ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ইংরেজি শেখান। এ কাজে তিনি আশা কো-অপারেটিভ সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন।

পরে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বোস্টনে টিচ ফর আমেরিয়া কর্মসূচির অধীনে শিক্ষকতা করেন তিনি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz