সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ

যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাট প্রার্থীদের একের পর এক জয়ের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, 'আজ রাতে মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত করার পরিবর্তে ঐক্যবদ্ধ করবে। পাশাপাশি তারা এমন নেতৃত্ব চায়, যারা জনগণের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে পারবে।'

ওবামা আরও বলেন, একসময় যেসব এলাকাকে ডেমোক্র্যাটদের জয়ের জন্য প্রায় অসম্ভব বলে মনে করা হতো, সেসব এলাকাতেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখিয়েছেন।

তিনি বলেন, 'বর্তমান প্রশাসনের মেয়াদে এখনো দুই বছর বাকি। তবে আমাদের এখন থেকেই কাজে নেমে পড়তে হবে, আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির ভিত্তি গড়ে তুলতে হবে।'

যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে দেশটির সরকার পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হয়ে পড়ল।

সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ৫৩, আর রিপাবলিকানদের ৪২।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz