সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না : ট্রাম্প

৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী সমাবেশে আবারও ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিলেন তিনি। এ সময় তিনি বলেন, আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি, আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।

২৩ অক্টোবর (শুক্রবার) ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সময় তিনি দুই দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার এবং ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এরপর দুই দেশই গোলাগুলি বন্ধ করে দেয় বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশকে থামিছি। আমি বলেছিলাম, বন্ধুরা, তোমরা যদি এমনটা করো, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবে না। আমি তোমাদের দুদেশের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করব, যাতে তোমরা কোনো ব্যবসাই করতে না পারো।’

তার মতে, ভারত ও পাকিস্তান খুব ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গোলাগুলি বন্ধ করে দেয় এবং যুদ্ধের অবসান ঘটে। এ সময় ১১টি বিমান ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে কোন পক্ষের কতটি বিমান ভূপাতিত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

তিনি আরও বলেন, আমি এসব যুদ্ধ থামিয়েছি। এটা করতে পারা সত্যিই সম্মানের। এ প্রচেষ্টায় জাতিসংঘের কাছ থেকে কোনো সহায়তা নেইনি।

ট্রাম্প বলেন, ‘আমি জাতিসংঘে একবারও ফোন করিনি। কিন্তু আমরা সব যুদ্ধ থামিয়েছি, আর কয়েকটি বাকি আছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আমার ধারণাই ছিল না, এতগুলো যুদ্ধ চলছে।’

নিজের কূটনৈতিক সাফল্যের জন্য নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।’ সূত্র : ফোর্বস

ঠিকানা/এএস 

 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz