সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফ্লোরিডা উপকূলে আঘাত হানল শক্তিশালী হ্যারিকেন ‘ইসাইয়াস’

ফ্লোরিডা উপকূলে আঘাত হানল শক্তিশালী হ্যারিকেন ‘ইসাইয়াস’

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী হ্যারিকেন ‘ইসাইয়াস’। ঝড়ের প্রভাবে ফ্লোরিডা ও আলাবামা অঙ্গরাজ্যে সাত লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বিভিন্ন এলাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগও।

শুক্রবার (১০ অক্টোবর) ফ্লোরিডার ডেসটিন শহরের কাছে আঘাত হানে ঝড়টি। মেক্সিকো উপসাগরের উষ্ণ পানির কারণে দ্রুত শক্তি সঞ্চয় করে এটি শক্তিশালী হ্যারিকেনে পরিণত হয়। উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাসে বেশ কিছু বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়া গাছের কারণে বন্ধ হয়ে গেছে অনেক সড়ক।

ঝড়ের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লোরিডার কয়েকটি এলাকায় রাতের বেলায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে হয়।

এ পরিস্থিতিতে ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন। ঝড়ের কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আলাবামায় নির্ধারিত সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, হ্যারিকেনটি দুর্বল হয়ে এলেও এর প্রভাবে ফ্লোরিডা ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এ ছাড়া প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে আরও দুটি শক্তিশালী ঝড় এগিয়ে আসছে বলেও সতর্ক করা হয়েছে। সূত্র : সিবিসি

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz