সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘কল সেন্টার’ চালু

সপ্তাহে সাত দিন মিলবে কনস্যুলার সেবার তথ্য ও দিকনির্দেশনা
​নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘কল সেন্টার’ চালু

বিজ্ঞাপন
প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ‘কল সেন্টার’ চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক। গত ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছে।

কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন নিউইয়র্কসহ ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন কনস্যুলার সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা পাবেন। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর কনস্যুলার সেবা সহজীকরণ এবং তথ্য আদান-প্রদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে এই কল সেন্টার চালু করা হয়েছে।

কল সেন্টার পরিচালনায় মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন একদল তরুণকে সম্পৃক্ত করা হয়েছে। তাঁরা কনস্যুলার সেবা নিয়ে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেবেন।

কল সেন্টারের নম্বর:
৮৪৪-৮৬১-১৯৭১
২১২-৫৯৯-৬৭৬৭

সেবাপ্রত্যাশীদের দ্রুত সাড়া নিশ্চিত করতে শনিবার ও রবিবারসহ সপ্তাহের সাত দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কল সেন্টার চালু থাকবে।

কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোনে সংযোগ পাওয়া না গেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। সংশ্লিষ্ট এজেন্ট পরে সেই বার্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় সেবা প্রদানের উদ্যোগ নেবেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আশা করছে, নতুন এই কল সেন্টার কনস্যুলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করবে। উদ্যোগটির সফল বাস্তবায়ন ও কার্যক্রম আরও ফলপ্রসূ করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেছে কনস্যুলেট।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz