সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে

বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আরও ছড়িয়ে পড়ায় তা শরীরে তীব্র ব্যথার সৃষ্টি করছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির একটি বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, এই ক্যানসার কেবল ছড়িয়েই পড়েনি, বরং তা শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে। ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক করে তুলেছে এই রোগটি।

বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি জানান, জো বাইডেন কম অভিযোগ করার স্বভাবের কারণে তার কষ্ট অনেক সময় আরও বেশি ভোগায়।

হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের মে মাসে নিজের ক্যানসার ধরা পড়ার কথা প্রকাশ করেছিলেন জো বাইডেন। শারীরিক নানা প্রতিবন্ধকতা ও বয়স নিয়ে চার বছরের মেয়াদকালে নানা সমালোচনার মুখে পড়লেও তিনি এখনো জনসমক্ষে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা অব্যাহত রেখেছেন। হান্টার বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর বিশ্বাসের কারণেই তার বাবা এখনো সক্রিয় রয়েছেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে যাচ্ছেন।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের। সূত্র : দ্য গার্ডিয়ান।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz