সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পেনসিলভানিয়ায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত

পেনসিলভানিয়ায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামের এক বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত হয়েছেন। তিনি অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশে কর্মরত ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খাবার পৌঁছে দেওয়ার সময় কিসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফিলাডেলফিয়া পুলিশের চিফ ইন্সপেক্টর স্কট স্মল জানান, খুব কাছ থেকে মাহফুজকে গুলি করা হয়েছে। গুলিটি তার মাথার পেছনে লাগে। ঘটনাস্থলে তার ডেলিভারি গাড়িটি ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া যায়। গাড়ির পাশেই খাবারের প্যাকেট পড়ে ছিল।

তদন্তকারীদের ধারণা, মুখোশধারী অন্তত তিনজন এই হত্যাকাণ্ডে জড়িত। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার বিষয়ে তথ্য থাকলে পুলিশের নির্ধারিত হটলাইনে জানাতে অনুরোধ করা হয়েছে।

নিহত মাহফুজুল হকের বাড়ি রাজশাহীতে। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন। তার স্ত্রী সম্প্রতি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। পরিচিতজনদের ভাষ্য, স্ত্রীর পেশাজীবন শুরু হলে পরিবারের আর্থিক সংকট কিছুটা কাটবে—এমন আশা করেছিলেন মাহফুজ। কিন্তু তার আগেই এ ঘটনা ঘটে।

মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব বলেন, প্রবাসী বাংলাদেশিদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পারিবারিক সূত্র জানিয়েছে, জানাজা শেষে মাহফুজুল হকের মরদেহ কানাডায় নেওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

এদিকে ডোরড্যাশ এক বিবৃতিতে মাহফুজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz